সাইবার হামলার শিকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, জড়িত কারা

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, তাদের একটি সরকারি ইমেইল অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ বা

2026-07-11T13:43:41+00:00
2026-07-11T13:43:41+00:00
 
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬
খেলা
সাইবার হামলার শিকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, জড়িত কারা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, তাদের একটি সরকারি ইমেইল অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ বা সম্ভাব্য সাইবার হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংস্থাটি। খবর বিবিসির।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ ষোলোর ম্যাচে একসময় মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়লেও শেষ দিকে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে।

ম্যাচ শেষে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) ফিফার কাছে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং ম্যাচ পরিচালনাকারী অন্য কর্মকর্তাদের বিশ্বকাপ থেকে অপসারণের দাবি জানায়। তাদের অভিযোগ, ম্যাচে আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা কায়ে জানায়, এএফএর অফিসিয়াল ইমেইল অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে পাঠানো একাধিক বার্তায় দাবি করা হয়, ‘আর্জেন্টিনা প্রকৃত অর্থে জয় পায়নি এবং ম্যাচের ফল দুর্নীতিগ্রস্ত রেফারির সিদ্ধান্তের কারণে এসেছে।’ ইমেইলগুলোতে মিশরের পারফরম্যান্সেরও প্রশংসা করা হয়।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, এএফএর অভ্যন্তরীণ সূত্রের ধারণা, মিশরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার এসব ইমেইল পাঠানোর সঙ্গে জড়িত থাকতে পারে।


ঘটনার পর দেওয়া এক বিবৃতিতে এএফএ জানায়, তাদের একটি প্রাতিষ্ঠানিক ইমেইল অ্যাকাউন্ট থেকে এমন কিছু বার্তা পাঠানো হয়েছে, যা সংস্থার পক্ষ থেকে তৈরি বা অনুমোদিত নয়।

এএফএ সবাইকে সতর্ক করে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে তাদের অ্যাকাউন্ট থেকে পাওয়া অস্বাভাবিক কোনো ইমেইল-বিশেষ করে যেসব বার্তায় লিংক, সংযুক্ত ফাইল বা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে সেগুলো উপেক্ষা করার আহ্বান জানানো হচ্ছে।

সংস্থাটি আরও জানায়, তাদের অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের সম্ভাবনা রয়েছে। কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ম্যাচে ৭৯তম মিনিটে ক্রিস্তিয়ান রোমেরো আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করে ব্যবধান কমান। এরপর ৮৪তম মিনিটে লিওনেল মেসি সমতা ফেরান। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজ জয়সূচক গোল করে দলকে ৩-২ ব্যবধানে জয় এনে দেন।

এই জয়ের ফলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন  এএফএ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: