কেরানীগঞ্জে গ্যাসের লাইন বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ঢাকার কেরানীগঞ্জের কালিগঞ্জ এলাকার একটি বাসায় গ্যাস লাইনের কাজ করার সময় পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।শুক্রবার দিবাগত রাত

2026-07-11T14:11:59+00:00
2026-07-11T14:11:59+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
কেরানীগঞ্জে গ্যাসের লাইন বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২:১১ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকার কেরানীগঞ্জের কালিগঞ্জ এলাকার একটি বাসায় গ্যাস লাইনের কাজ করার সময় পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বড়ইতলা এলাকার আরিফ মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধরা হলেন, রাকিব (১৪), রাজন (২৫) ও সুমন (২৭)। তাদের সবার বাড়ি কেরানীগঞ্জের কালিগঞ্জের বড়ইতলা এলাকায়।


দগ্ধদের সহকর্মী মো. সজীব জানান, শুক্রবার রাতে তারা আরিফ মিয়ার বাসায় গ্যাস লাইনের কাজ করছিলেন। কাজ চলাকালে হঠাৎ পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। এতে রাকিব, রাজন ও সুমন দগ্ধ হন। পরে দ্রুত তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রাকিবের শরীরের ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুই শ্রমিক রাজন ও সুমনের শরীরের ২ শতাংশ করে দগ্ধ হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   কেরানীগঞ্জ  গ্যাসের লাইন  বিস্ফোরণ  দগ্ধ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: