বারবার হিন্দু নারী বিয়ের জন্য আমির খানকে ভারত ছাড়ার হুমকি

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

সম্প্রতি পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এ গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন বলিউড অভিনেতা আমির খান।

2026-07-11T14:22:45+00:00
2026-07-11T14:24:35+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
বারবার হিন্দু নারী বিয়ের জন্য আমির খানকে ভারত ছাড়ার হুমকি
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২:২২ পিএম  আপডেট: ১১.০৭.২০২৬ ২:২৪ পিএম
আমির খান ও গৌরী স্প্র্যাট। ছবি : সংগৃহীত
সম্প্রতি পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এ গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন বলিউড অভিনেতা আমির খান। সুপারস্টারের এই তৃতীয় বিয়ে নিয়ে ভারতজুড়ে শুরু হয়েছে আলোচনা, সমালোচনা। উগ্রপন্থী হিন্দুত্ববাদী বজরং দলের রোষানলে পড়েছেন তিনি। কেন বারবার হিন্দু নারীকেই বিয়ে করেন অভিনেতা, সেই প্রশ্ন তুলে আমির খানকে ঘাড় ধাক্কা দিয়ে ভারত থেকে বিতাড়িত করার হুমকি দিয়েছে সংগঠনটি।

সম্প্রতি বিহারের ফোরবেসগঞ্জ এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে বজরং দল। সেখানে ‘লাভ জেহাদের’ অভিযোগ তুলে অভিনেতার কুশপুত্তলিকা জ্বালায় বিক্ষোভকারীরা। পাশাপাশি আমির-বিরোধী স্লোগান দিতেও শোনা যায় তাদের।

বজরং দলের নেতা মনোজ সোনি এক বিবৃতিতে আমির খানের বিরুদ্ধে হিন্দু সমাজকে অপমান করার অভিযোগ আনেন।


কড়া ভাষায় তিনি বলেন, ‘আমির খান বারবার হিন্দু নারীদের বিয়ে করে তাদের লাইনে দাঁড় করাচ্ছেন! লাগাতার এহেন কর্মকাণ্ড হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।’

মনোজ সোনি আরও বলেন, ‘বারবার হিন্দু মেয়েদের বিয়ে করছেন আর তৈমুজ, আফরোজ, সলমনদের বাবা হচ্ছেন। এটা কোথাকার নিয়ম ভাই? কেন মুসলিম নারীদের পছন্দ হয় না আমিরের? বারবার কেন হিন্দু মেয়েদের প্রেমেই পড়েন আমির খান?’

সমাজের সম্প্রীতি নষ্ট করার অভিযোগ তুলে আদালত ও সরকারকে আমিরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি।

সময়ের আলো/মহু
  বিষয়:   হিন্দু  নারী  বিয়ে  আমির খান  ভারত  হুমকি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: