শ্রীবরদী সীমান্ত সড়কে পাহাড়ধস, যান চলাচল ব্যাহত

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

কয়েকদিনের টানা ভারী বৃষ্টির কারণে শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ফলে, ওই পথে যান চলাচল সাময়িকভাবে

2026-07-11T17:28:05+00:00
2026-07-11T20:26:18+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
শ্রীবরদী সীমান্ত সড়কে পাহাড়ধস, যান চলাচল ব্যাহত
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৫:২৮ পিএম  আপডেট: ১১.০৭.২০২৬ ৮:২৬ পিএম
বালিঝুড়ি বন বিভাগের রেঞ্জ অফিস এলাকার পেছনে গলাচিপা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো
কয়েকদিনের টানা ভারী বৃষ্টির কারণে শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ফলে, ওই পথে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার বালিঝুরি গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।


বন বিভাগ জানায়, কয়েকদিন ধরেই টানা বৃষ্টিপাত হচ্ছে। শনিবার দুপুরে হঠাৎ বালিঝুরি গলাচিপা এলাকায় সীমান্ত সড়কের ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে। ফলে, দুইদিক থেকে আসা যানবাহন আটকা পড়ে। ব্যাহত হয় স্বাভাবিক চলাচলও। খবর পেয়ে ধসে পড়া মাটি অপসারণ ও ভেঙে পড়া গাছ কাটতে বন বিভাগের কর্মীদের পাঠানো হয়। তবে, বৃষ্টি অব্যাহত থাকায় কাদা-মাটি সরাতে কিছুটা বেগ পেতে হয়। সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করে ভেঙে পড়া গাছগুলো সরানো সম্ভব হলেও, পুরোপুরি মাটি সরানো সম্ভব হয়নি। অবশ্য, চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। কিন্তু রাতে আবারও বৃষ্টি হলে দুই পাশের পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় সড়ক থেকে পুরোপুরি মাটি সরিয়ে পরিষ্কার না করা পর্যন্ত এ পথে চলাচল করা ঠিক হবে না।

বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া জানান, বৃষ্টি না হলে রোববার নাগাদ রাস্তাটি পুরোপুরি চলাচলের উপযুক্ত হবে।

এদিকে, ওই এলাকা ছাড়াও জেলার ৩ টি উপজেলার পাহাড়ি এলাকা দিয়ে তৈরি সীমান্ত সড়কের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটছে।

সময়ের আলো/মহু

  বিষয়:   বর্ষণ  পাহাড়  ধস  শেরপুর  বন্ধ  সীমান্ত  সড়ক  শ্রীবরদী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: