তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা নস্যাৎ করল বিজিবি

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের (অনুপ্রবেশ) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার

2026-07-11T17:45:13+00:00
2026-07-11T17:48:12+00:00
 
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬
সারাদেশ
তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা নস্যাৎ করল বিজিবি
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৫:৪৫ পিএম  আপডেট: ১১.০৭.২০২৬ ৫:৪৮ পিএম
তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা নস্যাৎ করলো বিজিবি। সংগৃহীত ছবি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের (অনুপ্রবেশ) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কঠোর অবস্থানের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়।

শনিবার (১১ জুলাই) সকাল ৭টার দিকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের তেঁতুলিয়া মাঝিপাড়া বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৪৩৪/৫-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আজ ভোরে ভারতের অভ্যন্তরে নয়াবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা নারী ও শিশুসহ মোট ১৩ জনকে জিরো লাইনের কাছে নিয়ে আসে এবং বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়। 

বিষয়টি বিজিবির নিয়মিত টহলদলের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয় এবং শক্ত প্রতিরোধ গড়ে তোলে। দীর্ঘক্ষণ উত্তেজনাকর পরিস্থিতির পর বিজিবির বাধার মুখে বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।


পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ‘পুশ-ইনের চেষ্টা করা ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে অবস্থান করছিল। বিজিবি সদস্যরা তাৎক্ষণিক বাধা দেওয়ায় অনুপ্রবেশ সফল হয়নি। বিএসএফ তাদের ফেরত নিয়ে চলে গেছে।’

তিনি আরও জানান, বর্তমানে সীমান্তের শূন্যরেখায় কোনো বহিরাগত ব্যক্তির অবস্থান নেই এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ঠেকাতে পুরো সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   তেঁতুলিয়া  সীমান্ত  পুশইন  চেষ্টা নস্যাৎ  বিজিবি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: