গ্রেডভিত্তিক বিভাজনের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক কারাগারে বন্দী রাখা হয় : তথ্যমন্ত্রী

বরিশাল ব্যুরো

সারাদেশ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘শিক্ষার্থীদের ফাস্ট, সেকেন্ড বা গ্রেডভিত্তিক বিভাজনের মাধ্যমে মানসিক কারাগারে বন্দী রাখা হয়।

2026-07-11T18:49:44+00:00
2026-07-11T18:52:19+00:00
 
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬
সারাদেশ
গ্রেডভিত্তিক বিভাজনের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক কারাগারে বন্দী রাখা হয় : তথ্যমন্ত্রী
বরিশাল ব্যুরো
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:৪৯ পিএম  আপডেট: ১১.০৭.২০২৬ ৬:৫২ পিএম
নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি : সময়ের আলো
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘শিক্ষার্থীদের ফাস্ট, সেকেন্ড বা গ্রেডভিত্তিক বিভাজনের মাধ্যমে মানসিক কারাগারে বন্দী রাখা হয়। এই প্রথা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাসকে ক্ষুণ্ন করে।’

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। 

মন্ত্রী বলেন, ‘প্রকৃত শিক্ষা হলো মুক্ত চিন্তার শিক্ষা, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সুযোগ পায়। সুনাগরিক তৈরি করতে পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিকতার শিক্ষা প্রদান করতে হবে।’

জহির উদ্দিন স্বপন বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর। এই বাতিঘর থেকে জ্ঞানের আলো সমাজে ছড়িয়ে পড়ে। শিক্ষক সমাজ হলো সেই আলোর বাহক। তাদের জ্ঞান ও অভিজ্ঞতাকে সমাজ উন্নয়নের চালিকাশক্তি হিসেবে গ্রহণ করতে হবে।’


শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করত হবে। সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল কাজে লাগাতে সবাইকে আন্তরিক হতে হবে।’

নতুন ভবনটি স্থাপিত হলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক বিকাশের জন্য খেলাধুলায় সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, দলগত কাজের মানসিকতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে ভূমিকা রাখে।’ 

নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বরিশাল শিক্ষা অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন, নলচিড়া স্কুলের সাবেক সভাপতি আব্দুল ছত্তার মৃধা ও ম্যানেজিং কমিটির সদস্য আল মামুন স্বপন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/মহু


  বিষয়:   গ্রেডভিত্তিক  বিভাজন  শিক্ষার্থী  মানসিক  কারাগার  বন্দী  বরিশাল  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: