যানবাহনের গতি নিয়ন্ত্রণ হলে সড়ক অনেকাংশে নিরাপদ হয়ে উঠবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হলে সড়ক পথচারীদের জন্য অনেকাংশে নিরাপদ হয়ে উঠবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)

2026-07-11T18:59:30+00:00
2026-07-11T18:59:30+00:00
 
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬
জাতীয়
যানবাহনের গতি নিয়ন্ত্রণ হলে সড়ক অনেকাংশে নিরাপদ হয়ে উঠবে : ডিএনসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:৫৯ পিএম 
অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো. সাইফুল ইসলাম খান। সংগৃহীত ছবি
যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হলে সড়ক পথচারীদের জন্য অনেকাংশে নিরাপদ হয়ে উঠবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. সাইফুল ইসলাম খান।

শনিবার (১১ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট (ডব্লিউআরআই) এর উদ্যোগে ডিএনসিসি মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।  

প্রশাসক জানান, সড়ক নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নেয়া হচ্ছে। পরিকল্পিত সড়ক ডিজাইনের মাধ্যমে পথচারীদের নিরাপদ সড়ক পারাপার নিশ্চিত করা, সিগন্যাল ও জেব্রা ক্রসিংয়ের পূর্বে রেইজড ক্রসিং ও গতিরোধক স্থাপনের মাধ্যমে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি বলেন, সড়ক নিরাপত্তাসহ শহরের সমন্বিত উন্নয়নে প্রধানমন্ত্রী খুবই ইতিবাচক। সড়ক নিরাপত্তায় ডিএনসিসি’ ও ব্লমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস)-এর আওতায় ঢাকায় চলমান কার্যক্রম প্রধানমন্ত্রীকে অবগত করা হবে।

বিআইজিআরএস বাংলাদেশ সমন্বয়কারী ও সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে ‘ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি’ (বিআইজিআরএস)-এর আওতায় দিনব্যাপী অনুষ্ঠানে অতিথি ছিলেন ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. সৈয়দ রাকিবুল হাসান, পি.এস.সি এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলম। 


প্রশিক্ষণে ডিএনসিসির অর্ধশতাধিক প্রকৌশলী অংশ নেন। এছাড়া, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ) এবং সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর কর্মকর্তারা অংশগ্রহণ করেন। 

এ সময় ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ) এর সিনিয়র রোড সেফটি স্পেশালিস্ট মামুনুর রহমান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) উপ-পরিচালক সুবীর কুমার সরকার, ডিএনসিসি’র নির্বাহী প্রকৌশলী (ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল) নাঈম রায়হান খান, বিআইজিআরএস-এর এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর গোলাম রহমান ও সার্ভিলেন্স কোঅর্ডিনেটর ডা. তানভীর ইবনে আলী উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   যানবাহন  গতি নিয়ন্ত্রণ  সড়ক  নিরাপদ  ডিএনসিসি  প্রশাসক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: