‘সেরা উদ্ভাবনী উদ্যোক্তা’ সম্মাননা পেলেন মীর হাসিব

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনী শিক্ষা এবং নতুন উদ্যোক্তা তৈরিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় এমএসএমই অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা উদ্ভাবনী উদ্যোক্তা’ সম্মাননায়

2026-07-11T19:12:15+00:00
2026-07-11T19:12:39+00:00
 
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬
বিবিধ
‘সেরা উদ্ভাবনী উদ্যোক্তা’ সম্মাননা পেলেন মীর হাসিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৭:১২ পিএম  আপডেট: ১১.০৭.২০২৬ ৭:১২ পিএম
‘সেরা উদ্ভাবনী উদ্যোক্তা’ সম্মাননায় ভূষিত হয়েছেন লিড নেশন একাডেমির প্রতিষ্ঠাতা মীর হাসিব মাহমুদ। ছবি : সংগৃহীত
দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনী শিক্ষা এবং নতুন উদ্যোক্তা তৈরিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় এমএসএমই অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা উদ্ভাবনী উদ্যোক্তা’ সম্মাননায় ভূষিত হয়েছেন লিড নেশন একাডেমির প্রতিষ্ঠাতা মীর হাসিব মাহমুদ।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

বাংলাদেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা সমিতির উদ্যোগে আয়োজিত জাতীয় এমএসএমই অ্যাওয়ার্ডসে প্রতিবছর ক্ষুদ্র, কুটির, মাঝারি ও উদ্ভাবনী উদ্যোক্তাদের বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।

মীর হাসিব মাহমুদের নেতৃত্বে পরিচালিত লিড নেশন একাডেমি বর্তমানে দেশের অন্যতম দ্রুত বিকাশমান দক্ষতাভিত্তিক শিক্ষা ও উদ্যোক্তা উন্নয়ন প্রতিষ্ঠান। তরুণদের বাস্তবমুখী দক্ষতা অর্জন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নেতৃত্ব বিকাশ এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।

প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রশিক্ষণ, পেশাগত উন্নয়ন কর্মসূচি, উদ্যোক্তা পরামর্শ, নতুন ব্যবসা গড়ে তোলার সহায়তা এবং শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতামূলক কার্যক্রমে দেশের শীর্ষস্থানীয় করপোরেট কর্মকর্তা, উদ্যোক্তা, ব্যাংকার, শিক্ষাবিদ ও শিল্প বিশেষজ্ঞরা যুক্ত রয়েছেন।


লিড নেশন একাডেমির লক্ষ্য দেশের তরুণদের ভবিষ্যৎ উপযোগী দক্ষতায় গড়ে তোলা, নতুন উদ্যোক্তা সৃষ্টি করা এবং শিক্ষা, শিল্প ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করা। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি, প্রতিযোগিতা ও উদ্ভাবনী উদ্যোগে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

সম্মাননা গ্রহণের পর মীর হাসিব মাহমুদ বলেন, ‘এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়; এটি লিড নেশন একাডেমির পুরো দল, পরামর্শক, সহযোগী প্রতিষ্ঠান এবং হাজারো শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তার সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। দক্ষতা, উদ্ভাবন এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে বাংলাদেশের তরুণরাই আগামী দিনের অর্থনীতি ও উন্নয়নের প্রধান চালিকাশক্তি হয়ে উঠবে।’

তিনি জানান, ভবিষ্যতে দেশের বিভিন্ন জেলায় লিড নেশন একাডেমির কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা বিকাশ, গবেষণা, উদ্ভাবন এবং শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদারের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে বিশ্বমানের শিক্ষা ও উদ্ভাবনের একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

সংশ্লিষ্টদের আশা, জাতীয় এমএসএমই অ্যাওয়ার্ডস ২০২৬-এর এই স্বীকৃতি লিড নেশন একাডেমির দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনী শিক্ষা ও নতুন উদ্যোক্তা তৈরির কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দেশের তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   সেরা উদ্ভাবনী উদ্যোক্তা  সম্মাননা  মীর হাসিব 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: