গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সভা শুরু

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভা শুরু হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত আটটায় গুলশানে দলের

2026-07-11T20:25:03+00:00
2026-07-11T20:35:27+00:00
 
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬
রাজনীতি
গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সভা শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৮:২৫ পিএম  আপডেট: ১১.০৭.২০২৬ ৮:৩৫ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সভা। সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভা শুরু হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত আটটায় গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সভা শুরু হয়। 

২০২৬ সালের সংসদ নির্বাচনের পর এটি দলটির স্থায়ী কমিটির তৃতীয় সভা। এর আগে চলতি বছরের ৪ এপ্রিল ও ১৭ মে কমিটির দুটি সভা অনুষ্ঠিত হয়েছিল।

বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, গয়েশ্বর চন্দ্র রায় এবং আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত রয়েছেন।


দলীয় সূত্র জানিয়েছে, দেশের বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবিলা, দলীয় সংগঠনকে আরও গতিশীল করাসহ চলমান রাজনৈতিক ও সামাজিক নানা বিষয়ে এই সভায় বিস্তারিত আলোচনা হবে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   গুলশান  বিএনপি  স্থায়ী কমিটি  বৈঠক 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: