যাতায়াত অনিশ্চয়তায় কাল চবির সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

চবি প্রতিনিধি

শিক্ষা

চলমান বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতিতে যাতায়াত অনিশ্চয়তা সম্পূর্ণ দূরীভূত না হওয়ায় রোববার (১২ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব পরীক্ষা

2026-07-11T22:43:58+00:00
2026-07-11T22:43:58+00:00
 
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬
শিক্ষা
যাতায়াত অনিশ্চয়তায় কাল চবির সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে
চবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১০:৪৩ পিএম 
যাতায়াত অনিশ্চয়তায় কাল চবির সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে। সংগৃহীত ছবি
চলমান বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতিতে যাতায়াত অনিশ্চয়তা সম্পূর্ণ দূরীভূত না হওয়ায় রোববার (১২ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এদিন বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ক্লাসগুলো যথারীতি চলবে। 

শনিবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান আবহাওয়া ও বন্যা পরিস্থিতিতে যাতায়াতের অনিশ্চয়তা সম্পূর্ণ দূরীভূত না হওয়ায় রোববার (১২ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ যথারীতি চলবে।


প্রসঙ্গত, টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে করে বিভিন্ন অঞ্চল থেকে ক্যাম্পাসে যাতায়াতে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়তে পারে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামীকালের সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

সময়ের আলো/জেডি 


  বিষয়:   যাতায়াত  অনিশ্চয়তা  চবি  পরীক্ষা স্থগিত  ক্লাস 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: