সমতায় ফিরে বিরতিতে ইংল্যান্ড-নরওয়ে

ক্রীড়া ডেস্ক

খেলা

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জমে উঠেছে ইংল্যান্ড ও নরওয়ের খেলা। পিছিয়ে পড়েও দারুণভবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। প্রথমার্ধের শেষ মুহূর্তে সমতায়

2026-07-12T03:58:17+00:00
2026-07-12T03:58:17+00:00
 
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬
খেলা
সমতায় ফিরে বিরতিতে ইংল্যান্ড-নরওয়ে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৩:৫৮ এএম 
বেলিংহাম। ছবি : সংগৃহীত
ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জমে উঠেছে ইংল্যান্ড ও নরওয়ের খেলা। পিছিয়ে পড়েও দারুণভবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। প্রথমার্ধের শেষ মুহূর্তে সমতায় ফিরেছে দলটি। ফলে ১–১ গোলের সমতায় থেকেই বিরতিতে গেছে দুই দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উভয় দল। তবে প্রথমে এগিয়ে যায় নরওয়ে। ৩৬তম মিনিটে দূরপাল্লার এক দুর্দান্ত শটে ইংল্যান্ডের গোলরক্ষককে পরাস্ত করে দলকে লিড এনে দেন আন্দ্রেয়াস শেলদেরুপ। গোল হজমের পর সমতায় ফেরার জন্য একের পর এক আক্রমণ চালায় ইংল্যান্ড।

অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় থ্রি লায়ন্সরা। অ্যান্থনি গর্ডনের নিখুঁত পাস থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে জালে বল পাঠান জুড বেলিংহাম। গুরুত্বপূর্ণ এই গোলে ম্যাচে ১-১ সমতা ফেরে ইংল্যান্ড।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   সমতা  বিরতি  ইংল্যান্ড  নরওয়ে  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: