আতিফের সঙ্গে গাইবে মেঘদল-লেভেল ফাইভ

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

২৪ জুলাই ঢাকায় কনসার্ট করবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। একই মঞ্চে পারফর্ম করবে দেশের দুই ব্যান্ড মেঘদল ও লেভেল

2026-07-12T06:28:00+00:00
2026-07-12T06:28:00+00:00
 
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬
আনন্দ সময়
আতিফের সঙ্গে গাইবে মেঘদল-লেভেল ফাইভ
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৬:২৮ এএম 
২৪ জুলাই ঢাকায় কনসার্ট করবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ছবি : সংগৃহীত
২৪ জুলাই ঢাকায় কনসার্ট করবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। একই মঞ্চে পারফর্ম করবে দেশের দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ। আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে ভেন্যুর নাম, পাশাপাশি শুরু হয়েছে অগ্রিম টিকেট বিক্রি। 

‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের কনসার্টটি আয়োজিত হচ্ছে ৩০০ ফুটের ক্রিকেটারস একাডেমিতে। টিকেট পাওয়া যাচ্ছে গেটমাই টিকেট ওয়েবসাইটে। তিন ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকেট। কনসার্টের দিন গেট ওপেন হবে দুপুর ২টায়, বন্ধ হবে সন্ধ্যা ৬টায়। বিকাল ৫টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে আয়োজন।

আতিফকে নিয়ে এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত বছরের ১৩ ডিসেম্বর। আয়োজক প্রতিষ্ঠান সব প্রস্তুতিও সম্পন্ন করেছিল, টিকেট বিক্রি চলছিল পুরোদমে। তবে শেষ মুহূর্তে নিরাপত্তার কারণে অনুমতি পায়নি প্রতিষ্ঠানটি। আয়োজকরা জানিয়েছিল, অনুষ্ঠানটি বাতিল নয়  বরং উপযুক্ত সময়ে আবার আয়োজন করা হবে।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব দর্শক স্থগিত হওয়া ওই কনসার্টের টিকেট কিনেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকেট কেনা লাগবে না। এ ছাড়া যারা টিকেট ফেরত দিয়ে রিফান্ডের আবেদন করেছিলেন কিন্তু এখনও রিফান্ড পাননি, তারাও চাইলে রিফান্ড আবেদন প্রত্যাহার করে টিকেট পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারবেন। 

মেইন স্টেজের পক্ষ থেকে কাজী রাফসান বলেন, এই কনসার্ট শুধু একটি সংগীতানুষ্ঠান নয় বরং হাজারো দর্শকের আবেগ, প্রত্যাশা এবং ভালোবাসার এক মিলনমেলা হয়ে উঠবে। কনসার্টে আতিফের সঙ্গে আরও পারফর্ম করবে দেশের দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   আতিফ  মেঘদল  লেভেল ফাইভ  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: