২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহিদদের আত্মত্যাগ, বীরত্বগাথা এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে গানে তুলে ধরতে ‘তোমার গানে জাগবে জুলাই’ শীর্ষক মৌলিক দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। দেশের দেশপ্রেমিক গীতিকার, সুরকার ও শিল্পীদের কাছ থেকে সম্পূর্ণ নতুন ও মৌলিক গান আহ্বান করা হয়েছে।
প্রতিযোগিতার জন্য জমা দেওয়া গানের বিষয়বস্তুতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান, শহিদদের আত্মত্যাগ, আহতদের বীরত্ব এবং নতুন বাংলাদেশের আকাক্সক্ষা তুলে ধরতে হবে। গানের কথা ও সুর সম্পূর্ণ মৌলিক হতে হবে। আগে কোনো মাধ্যমে যেমন টিভি, রেডিও, ইউটিউব, ফেসবুক বা অন্য কোনো প্রতিযোগিতায় প্রকাশিত গান গ্রহণযোগ্য হবে না।
অংশগ্রহণকারীদের স্পষ্ট অডিওসহ গান পরিবেশনের একটি পূর্ণাঙ্গ ভিডিও বা অডিও ই-মেইলে পাঠাতে হবে। ই-মেইলের বিষয় (সাবজেক্ট) হিসেবে লিখতে হবে ‘তোমার গানে জাগবে জুলাই (অংশগ্রহণকারীর নাম)’। ই-মেইলে গীতিকার, সুরকার ও শিল্পীর নাম, গানের কথা (লিরিক্স), অংশগ্রহণকারীর নাম-ঠিকানা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের স্ক্যান কপি এবং প্রয়োজনে প্রতিষ্ঠানের তথ্য সংযুক্ত করতে হবে। নির্বাচিত সেরা ১০টি গানের জন্য আকর্ষণীয় আর্থিক পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।
আগ্রহীরা আগামী ২৫ জুলাই ২০২৬ শনিবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে [email protected] ই-মেইল ঠিকানায় আবেদন পাঠাতে পারবেন।
সময়ের আলো/এসএকে