রেকর্ড গড়লেন মেসি

স্পোর্টস ডেস্ক

খেলা

বিশ্বকাপ ২০২৬-এ একের পর এক রেকর্ড গড়ে চলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও গড়েছেন নতুন একটি অনন্য

2026-07-12T08:04:06+00:00
2026-07-12T08:04:06+00:00
 
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬
খেলা
রেকর্ড গড়লেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৮:০৪ এএম 
সংগৃহীত ছবি

বিশ্বকাপ ২০২৬-এ একের পর এক রেকর্ড গড়ে চলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও গড়েছেন নতুন একটি অনন্য কীর্তি।

শনিবার (১১ জুলাই) সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যাচের ১০ মিনিটেই সতীর্থের গোলে সহায়তা করেন মেসি। সেই অ্যাসিস্টের মধ্য দিয়েই বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক অ্যাসিস্টের নতুন রেকর্ড নিজের নামে লেখান তিনি।

মেসির নেওয়া কর্নার থেকে বল পান মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। রক্ষণভাগের খেলোয়াড়দের ওপর দিয়ে লাফিয়ে উঠে হেডে বল জালে জড়ান তিনি। এতে ম্যাচের প্রথম গোল পায় আর্জেন্টিনা।

আরও পড়ুন

এই অ্যাসিস্টটি ছিল বিশ্বকাপে মেসির ১০ম। এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ১০টি অ্যাসিস্টের মাইলফলক স্পর্শ করেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক অ্যাসিস্টের নতুন রেকর্ডও গড়েন আর্জেন্টাইন মহাতারকা।

এ ছাড়া সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই আরেকটি কীর্তি গড়েন ৩৯ বছর বয়সী মেসি। এটি তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল। এই অর্জনের মাধ্যমে তিনি জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউস, মিরোস্লাভ ক্লোসা এবং উয়ে সিলারের পাশে নিজের নাম লেখান।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   আর্জেন্টিনা  লিওনেল মেসি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: