ম্যারাডোনাকেও ছাড়িয়ে গেলেন মেসি

স্পোর্টস ডেস্ক

খেলা

বিশ্বকাপে যেন প্রতিটি ম্যাচেই নতুন ইতিহাস লিখছেন লিওনেল মেসি। কানসাস সিটিতে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রথম গোলে অ্যাসিস্ট করে

2026-07-12T10:12:55+00:00
2026-07-12T10:12:55+00:00
 
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬
খেলা
ম্যারাডোনাকেও ছাড়িয়ে গেলেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১০:১২ এএম 
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
বিশ্বকাপে যেন প্রতিটি ম্যাচেই নতুন ইতিহাস লিখছেন লিওনেল মেসি। কানসাস সিটিতে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রথম গোলে অ্যাসিস্ট করে ডিয়েগো ম্যারাডোনার রেকর্ড ভেঙে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্টদাতা হয়েছেন তিনি।

অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে সহায়তা করে চলতি আসরে নিজের দ্বিতীয় এবং বিশ্বকাপ ক্যারিয়ারের দশম অ্যাসিস্ট করেন ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন অধিনায়ক। এর মধ্য দিয়ে বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক এখন মেসি।

এই অ্যাসিস্টের ফলে বিশ্বকাপের নকআউট পর্বে মেসির মোট গোল অবদান দাঁড়িয়েছে ১৫টি, যা গত ৬০ বছরে যেকোনো ফুটবলারের মধ্যে সর্বোচ্চ। এই তালিকায় তিনি ফ্রান্সের কিলিয়ান এমবাপেকে (১৪) ছাড়িয়ে গেছেন।

ম্যাচের নবম মিনিটে কর্নার পায় আর্জেন্টিনা। মেসির নিখুঁত কর্নার থেকে বল পান অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। সুইস ডিফেন্ডার ম্যানুয়েল আকানজি বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সুযোগটি কাজে লাগিয়ে হেডে জালে বল পাঠান ম্যাক অ্যালিস্টার। গোলরক্ষক গ্রেগর কোবেলের তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। সেই একমাত্র গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।


বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ডও মেসির দখলে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত তার অ্যাসিস্ট সংখ্যা ৪১০। পাশাপাশি বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে অন্তত একটি করে অ্যাসিস্ট করা ইতিহাসের প্রথম ফুটবলারও তিনি। আর্জেন্টিনার জার্সিতে তার মোট অ্যাসিস্ট এখন ৬২।

চলতি বিশ্বকাপে মেসি ইতোমধ্যে ৮ গোল করেছেন। সব মিলিয়ে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ২১, যা তাকে সর্বকালের সর্বোচ্চ বিশ্বকাপ গোলদাতার আসনে রেখেছে।

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   লিওনেল মেসি  ম্যারাডোনা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: