ইরানের ১৪০ সামরিক ঘাঁটিতে মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চলতি সপ্তাহে ইরানে তৃতীয় দফায় সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ অভিযানে তেহরানের ১৪০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে

2026-07-12T10:27:30+00:00
2026-07-12T10:27:30+00:00
 
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের ১৪০ সামরিক ঘাঁটিতে মার্কিন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১০:২৭ এএম 
সংগৃহীত ছবি
চলতি সপ্তাহে ইরানে তৃতীয় দফায় সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ অভিযানে তেহরানের ১৪০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

রোববার (১২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেন্টকম জানিয়েছে, চলতি সপ্তাহে ইরানে তাদের তৃতীয় দফার সামরিক অভিযান সম্পন্ন হয়েছে।

মার্কিন বাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে সাম্প্রতিক হামলার জন্য ইরানি বাহিনীকে জবাবদিহির আওতায় আনতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, সর্বশেষ হামলায় প্রায় ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ সক্ষমতা, গোলাবারুদের গুদাম, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র।


এ ছাড়া, গত তিন রাতে তিন দফা অভিযানে মোট ৩০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে সেন্টকম।

তাদের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নৌযানের ওপর হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করাই ছিল এই সামরিক অভিযানের মূল উদ্দেশ্য।

সেন্টকম আরও জানিয়েছে, চলতি বছরের মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাহিনীর সহায়তায় ৪০০ মিলিয়ন ব্যারেল তেল বহনকারী ৮০০টিরও বেশি বাণিজ্যিক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ইরান  সামরিক ঘাঁটি  মার্কিন  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: