এবারই প্রথম ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন মেসি

স্পোর্টস ডেস্ক

খেলা

লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে একটি ব্যতিক্রমী অধ্যায় রয়েছে। আর্জেন্টিনার জার্সিতে কখনোই ইংল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি তার। তবে চলমান বিশ্বকাপের

2026-07-12T12:09:14+00:00
2026-07-12T12:09:14+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
খেলা
এবারই প্রথম ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১২:০৯ পিএম 
সংগৃহীত ছবি
লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে একটি ব্যতিক্রমী অধ্যায় রয়েছে। আর্জেন্টিনার জার্সিতে কখনোই ইংল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি তার। তবে চলমান বিশ্বকাপের সেমিফাইনালে দীর্ঘ ২১ বছরের সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। পূরণ হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্যারিয়ারের একটি ব্যতিক্রমী শূন্যতা।

২০০৫ সালের আগস্টে হাঙ্গেরির বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় মেসির। তবে সেই ম্যাচেই লাল কার্ড দেখায় তিনি নিষিদ্ধ হন। ফলে একই বছরের নভেম্বরে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আর্জেন্টিনা-ইংল্যান্ড প্রীতি ম্যাচে খেলতে পারেননি তিনি। ওই ম্যাচে ৩-২ গোলে জয় পায় ইংল্যান্ড।

এরপর থেকে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের জাতীয় দল আর মুখোমুখি হয়নি। ফলে দুই দশকেরও বেশি দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচও খেলার সুযোগ হয়নি আর্জেন্টাইন অধিনায়কের।


তবে ক্লাব ফুটবলে বার্সেলোনা, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং ইন্টার মিয়ামির হয়ে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে বহুবার মাঠে নেমেছেন মেসি। কিন্তু ইংল্যান্ড জাতীয় দলের বিপক্ষে তার নামের পাশে এখনো শূন্য ম্যাচই রয়েছে।

চলমান বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে খেলতে যাচ্ছেন লিওনেল মেসি।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   ইংল্যান্ড  আর্জেন্টিনা  লিওনেল মেসি 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: