ঢাকার দুই সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকার আমিনবাজার এবং মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনসংক্রান্ত দুটি বড় প্রকল্প নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ জুলাই)

2026-07-12T13:27:41+00:00
2026-07-12T13:34:56+00:00
 
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬
জাতীয়
ঢাকার দুই সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১:২৭ পিএম  আপডেট: ১২.০৭.২০২৬ ১:৩৪ পিএম
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সংগৃহীত ছবি
ঢাকার আমিনবাজার এবং মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনসংক্রান্ত দুটি বড় প্রকল্প নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে জানানো হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজারে চীনের ‘সিএমইসি’ গ্রুপ একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিনিয়োগ করবে। এই প্রকল্পটি প্রতিদিন শহরের প্রায় ৩,০০০ টন বর্জ্য ব্যবহার করে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে।  

আগামী ২০২৮ সালের আগস্টের মধ্যে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে আশা করা হচ্ছে। এখান থেকে টানা ২৫ বছর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। 

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইলে দক্ষিণ কোরিয়ার ‘বিঅ্যান্ডএফ’ কোম্পানি একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে। এই প্রকল্পের মাধ্যমে বর্জ্য থেকে বছরে প্রায় ১৫,০০০ টন মিথেন গ্যাস উৎপাদিত হবে, যা থেকে বছরে প্রায় ৮১,০০০ মেগাওয়াট-ঘণ্টা (দৈনিক প্রায় ২২১ মেগাওয়াট-ঘণ্টা) বিদ্যুৎ মিলবে। 

মাতুয়াইলের এই প্রকল্পে প্রতিদিন প্রায় ৩,০০০ থেকে ৩,৫০০ টন বর্জ্য ব্যবহার করা হবে। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এখান থেকে সৌরবিদ্যুৎ, জৈব সার, পশুখাদ্য এবং পরিবেশবান্ধব ইকো-ব্রিকস তৈরি করা হবে। 


বহুমুখী এই প্রকল্পে বর্জ্য ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বৈশ্বিক উষ্ণায়ন প্রশমনে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।  

প্রকল্প দুটির কাজ দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার, বিদ্যুৎ ও পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে একটি জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশ দেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলোর বাস্তবায়ন এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই প্রশাসক যথাক্রমে মো. শফিকুল ইসলাম খান ও মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ঢাকা  সিটি  বর্জ্য  বিদ্যুৎ উৎপাদন  প্রকল্প  প্রধানমন্ত্রী  বৈঠক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: