ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যার জেরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি ও

2026-07-12T13:43:03+00:00
2026-07-12T13:43:03+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যার জেরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এদিকে টানা বৃষ্টিতে রাজধানীসহ ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন জেলায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সোমবারের (১৩ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করার দাবি জানিয়েছেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

পরীক্ষার্থীদের অভিযোগ, টানা বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় লোডশেডিংও হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে সোমবারের পরীক্ষা স্থগিতের দাবি জানান তারা।

উত্তরার একটি কলেজের পরীক্ষার্থী সোহা খাতুন রোববার (১২ জুলাই) ফেসবুকে লিখেছেন, কী একটা সিচুয়েশন। টানা বৃষ্টি। রাস্তায় জলাবদ্ধতা। বাসায় বিদ্যুৎ নেই। পড়ালেখার উপায়ও নেই। কিন্তু আগামীকাল পদার্থবিজ্ঞান পরীক্ষায় বসতে হবে। বৈরী আবহাওয়ার বিষয়টি কি শিক্ষামন্ত্রীর চোখে পড়ছে না?

পুরান ঢাকার একটি কলেজের পরীক্ষার্থী মোস্তফা কায়সার সানি লিখেছেন, সারাদেশে বৃষ্টি হচ্ছে। ঢাকার যদি এ অবস্থা হয়, তাহলে দেশের অন্য জেলাগুলোর অবস্থাও খারাপ। শুধু চট্টগ্রামের পরীক্ষা স্থগিত না করে সব বোর্ডের পরীক্ষা অন্তত এক সপ্তাহের মতো স্থগিত করে রাখা উচিত। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, শিক্ষার্থীদের মানসিক অবস্থাটাও বুঝেন। দুর্যোগের মধ্যে পরীক্ষায় বসায়েন না।


সরকারি বিজ্ঞান কলেজের এক পরীক্ষার্থীর মা রেহানা খাতুন বলেন, ছেলেটা শনিবার আইসিটি পরীক্ষা দিয়ে ফেরার পথে ঝুম বৃষ্টিতে ভিজে গেছে। রাতেই জ্বর। এ জ্বর নিয়ে আবার আগামীকাল পরীক্ষা দিতে হবে। যেভাবে বৃষ্টি হচ্ছে, রাস্তায় পানি। ভিজে ভিজে আবার পরীক্ষা দিতে গেলে তো আরও অসুস্থ হয়ে পড়বে। শিক্ষা বোর্ডের উচিত বিষয়গুলো মাথায় নিয়ে একটা ব্যবস্থা নেওয়া।

মোহাম্মদপুরের এক পরীক্ষার্থীর অভিভাবক রিপন হাসান বলেন, ‘বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে রাস্তায় যানজট হচ্ছে। যানবাহনের সংকটও দেখা দেয়। হাতে সময় নিয়ে বের হয়েও কেন্দ্রে পৌঁছাতে হিমশিম অবস্থা। এমন খারাপ আবহাওয়ার মধ্যে পরীক্ষা না নিলেই ভালো হয়।’

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত থাকলেও ঢাকাসহ বাকি আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন জেলাগুলোতে পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চলমান রয়েছে। একই সঙ্গে এসব জেলায় মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে।

সূচি অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পদার্থবিজ্ঞান প্রথমপত্র, হিসাববিজ্ঞান প্রথমপত্র এবং যুক্তিবিদ্যা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   ঢাকা বোর্ড  এইচএসসি  পরীক্ষা 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: