বেলুচিস্তানে ভয়াবহ অভিযানে নিহত বেড়ে ১০৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের বেলুচিস্তানে চলমান ‘অপারেশন শাবান’-এ তিন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের দাবি, এ নিয়ে গত ৫ জুন থেকে চলমান

2026-07-12T16:52:36+00:00
2026-07-12T16:52:36+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
বেলুচিস্তানে ভয়াবহ অভিযানে নিহত বেড়ে ১০৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৪:৫২ পিএম 
পাকিস্তানের বেলুচিস্তানে চলমান ‘অপারেশন শাবান’-এ তিন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন। ছবি : নিউজ.এজি
পাকিস্তানের বেলুচিস্তানে চলমান ‘অপারেশন শাবান’-এ তিন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের দাবি, এ নিয়ে গত ৫ জুন থেকে চলমান অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৫ জন।    

রোববার (১২ জুলাই) নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, নিহতরা ভারতের মদদপুষ্ট ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর সদস্য। এর আগে নিরাপত্তা সূত্র জানিয়েছিল, জিয়ারতের মাঙ্গি ড্যাম পুলিশ স্টেশনে হামলার পর পাকিস্তান সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর (এফসি) ও বেলুচিস্তান পুলিশ যৌথভাবে ‘অপারেশন শাবান’ শুরু করে।   

এদিকে, চলমান অভিযানে নিরাপত্তা বাহিনী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে গেলেও সম্প্রতি বেলুচিস্তানে তিনটি পৃথক হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিকসহ ৪২ জন নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে শেষ সশস্ত্র সদস্য নির্মূল না হওয়া পর্যন্ত বেলুচিস্তানে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।  


জিয়ারতের হামলা প্রসঙ্গে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী গত বুধবার বলেন, ভারত-সমর্থিত সন্ত্রাসীরা ওই পুলিশ চৌকিতে হামলা চালিয়েছিল। তবে প্রাথমিক প্রতিরোধেই পুলিশ ১৫ জন হামলাকারীকে হত্যা করে।   

তিনি আরও বলেন, প্রাথমিক সংঘর্ষে নয়জন পুলিশ সদস্য নিহত হন। পরে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা কয়েকজন পুলিশ সদস্যকে জিম্মি করে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।  


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   বেলুচিস্তান  ভয়াবহ  অভিযান  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: