সংসদ ভবন এলাকায় সমাহিত হলেন ব্যারিস্টার জমির উদ্দিন

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দ্বিতীয় দফা জানাজে শেষে জাতীয় সংসদ ভবন এলাকায় চিরনিদ্রায় শায়িত হলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। রোববার (১২ জুলাই) বৈরি আবহাওয়ায়

2026-07-12T19:02:47+00:00
2026-07-12T19:02:47+00:00
 
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬
জাতীয়
সংসদ ভবন এলাকায় সমাহিত হলেন ব্যারিস্টার জমির উদ্দিন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৭:০২ পিএম 
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। সংগৃহীত ছবি
দ্বিতীয় দফা জানাজে শেষে জাতীয় সংসদ ভবন এলাকায় চিরনিদ্রায় শায়িত হলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। রোববার (১২ জুলাই) বৈরি আবহাওয়ায় কারণে সংসদের দক্ষিণ প্লাজার টানেলে আয়োজন করা হয় দ্বিতীয় দফা জানাজার। 

সংসদ মুলতবি শেষে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতাসহ সংসদ সদস্যরা। ছুটে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। স্মৃতিচারণ করেন তার বর্ণাঢ্য কর্মজীবনের।


জানাজা শেষে ফুল দিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর সংসদ ভবনের নির্ধারিত স্থানে সমাহিত করা হয় সাবেক এই স্পিকারকে।
 
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক কর্মসূচি পালন করবে বিএনপি। এর আগে, রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।  


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   ব্যারিস্টার জমির উদ্দিন  সংসদ ভবন  চিরনিদ্রায় শায়িত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: