বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগালের কোচকে চাকরি থেকে বরখাস্ত

সময়ের আলো ডেস্ক

খেলা

সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ) বিশ্বকাপের সেরা ৩২ থেকে বিদায়ের পর পাপে থিয়াওকে প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করেছে।রোববার (১২ জুলাই)

2026-07-12T19:32:59+00:00
2026-07-12T19:34:44+00:00
 
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬
খেলা
বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগালের কোচকে চাকরি থেকে বরখাস্ত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৭:৩২ পিএম  আপডেট: ১২.০৭.২০২৬ ৭:৩৪ পিএম
সেনেগালের কোচ পাপে থিয়াও। সংগৃহীত ছবি
সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ) বিশ্বকাপের সেরা ৩২ থেকে বিদায়ের পর পাপে থিয়াওকে প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করেছে। 

রোববার (১২ জুলাই) এক বিবৃতিতে সেনেগালিজ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।

এফএসএফের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, নির্বাহী কমিটির বৈঠকের পর জাতীয় দলের কোচ পাপে থিয়াও এবং পুরো কোচিং স্টাফকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক খেলার ফলাফল এবং ভবিষ্যতের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এফএসএফ সভাপতি আবদুলায়ে ফল সোমবার সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কারণ এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছে ফেডারেশন। 


২০২৪ সালে সেলেগালের প্রধান কোচের দায়িত্ব নেন থিয়াও। তার অধীনে চলতি বিশ্বকাপে আফ্রিকার অন্যতম শক্তিশালী দলটির পথচলা দীর্ঘ হয়নি। গ্রুপ পর্বে ফ্রান্স ও নরওয়ের কাছে হারলেও ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় লায়ন্স অব তেরাঙ্গারা। 

সেরা ৩২-এ বেলজিয়ামের বিপক্ষে ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকলেও রাউন্ড অব সিক্সটিনে উঠা হয়নি সেনেগালের। শেষের নাটকীয়তায় ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে দলটি। এমন হারের পর বর্তমান ম্যানেজমেন্টের ওপর ক্ষোভ প্রকাশ করেন সেনেগালের মাঝমাঠের খেলোয়াড় পাপে গেয়ে। 

কোচিং স্টাফে পরিবর্তন না আনলে জাতীয় দল থেকে সাময়িক বিরতি নেওয়ার হুমকি দেন তিনি। এরপর একরকম চাপের মুখেই থিয়াওকে বরখাস্ত করল এফএসএফ।

থিয়াওয়ের অধীনে সবশেষ আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনাল জিতেছিল সেনেগাল। তবে মরক্কোর বিপক্ষে সেই ফাইনালে বিশৃঙ্খল পরিস্থিতিতে মাঠ ছেড়ে যাওয়ার ঘটনায় শাস্তি হিসেবে পরে তাদের কাছ থেকে শিরোপা কেড়ে নেওয়া হয়। 


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   বিশ্বকাপ  সেনেগাল  কোচ  পাপে থিয়াও 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: