শাহজালালে বদ্ধ বিমানে ১৮২ যাত্রীর ‘অনিশ্চিত’ ৫ ঘণ্টা

সময়ের আলো ডেস্ক

বিবিধ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা থেকে শ্রীলঙ্কার কলম্বোগামী ফিটস এয়ারের একটি ফ্লাইটে কারিগরি ত্রুটির কারণে ১৮২ যাত্রীকে প্রায় পাঁচ ঘণ্টা

2026-07-12T22:32:32+00:00
2026-07-12T22:50:16+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
শাহজালালে বদ্ধ বিমানে ১৮২ যাত্রীর ‘অনিশ্চিত’ ৫ ঘণ্টা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১০:৩২ পিএম  আপডেট: ১২.০৭.২০২৬ ১০:৫০ পিএম
শ্রীলঙ্কার কলম্বোগামী ফিটস এয়ার। সংগৃহীত ছবি
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা থেকে শ্রীলঙ্কার কলম্বোগামী ফিটস এয়ারের একটি ফ্লাইটে কারিগরি ত্রুটির কারণে ১৮২ যাত্রীকে প্রায় পাঁচ ঘণ্টা উড়োজাহাজের ভেতরে অপেক্ষা করতে হয়েছে। নির্ধারিত সময় রাত ২টা ১৫ মিনিটে উড্ডয়নের কথা থাকলেও বিমানটি শেষ পর্যন্ত সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকা ছাড়ে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, উড্ডয়নের আগে নিয়মিত পরীক্ষায় বিমানের হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি ধরা পড়ে। ত্রুটি মেরামত না হওয়া পর্যন্ত বিমানটিকে উড্ডয়নের অনুপযুক্ত ঘোষণা করেন প্রকৌশলীরা। এ কারণে যাত্রীরা রাত ২টা ৪৫ মিনিট থেকে সকাল ৭টা ৫০ মিনিট পর্যন্ত বিমানের ভেতরেই অবস্থান করেন। সকাল ৬টার দিকে তাদের জন্য হালকা নাশতার ব্যবস্থা করা হয়।

Advertisement

এদিকে দীর্ঘ সময় বিমানের ভেতরে আটকে থাকায় যাত্রীরা ভোগান্তির শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার বা এ-সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ তাদের কাছে আসেনি। অন্যদিকে ফিটস এয়ারের এভিয়েশন সিকিউরিটির ডিউটি অফিসার জানান, এ বিষয়টি তাদের জানা নেই।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের নিয়ম অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে সাধারণত তিন ঘণ্টার বেশি এবং আন্তর্জাতিক ফ্লাইটে চার ঘণ্টার বেশি যাত্রীদের টারমাকে আটকে রাখা যায় না। কারিগরি ত্রুটির ক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। তবে দীর্ঘ বিলম্ব হলে যাত্রীদের প্রয়োজনীয় সেবা ও সহায়তা নিশ্চিত করা এয়ারলাইনসের দায়িত্ব। 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   শাহজালাল  বদ্ধ বিমান  ভোগান্তি 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: