বাবার জানাজায় মুঠোফোনে বক্তব্য দিলেন পলাতক সাবেক সংসদ সদস্য

টাঙ্গাইল সংবাদাতা

সারাদেশ

টাঙ্গাইলে আওয়ামী লীগ সমর্থিত সাবেক সংসদ সদস্য তানভীর হাসানের (ছোট মনির) বাবা, টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল

2026-07-13T00:34:02+00:00
2026-07-13T00:34:02+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
বাবার জানাজায় মুঠোফোনে বক্তব্য দিলেন পলাতক সাবেক সংসদ সদস্য
টাঙ্গাইল সংবাদাতা
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:৩৪ এএম 
আওয়ামী লীগ সমর্থিত সাবেক সংসদ সদস্য তানভীর হাসান। ছবি : সংগৃহীত
টাঙ্গাইলে আওয়ামী লীগ সমর্থিত সাবেক সংসদ সদস্য তানভীর হাসানের (ছোট মনির) বাবা, টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল গফুরের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। পলাতক থাকা তানভীর হাসান জানাজার আগে মুঠোফোনে যুক্ত হয়ে বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

শনিবার (১২ জুলাই) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল গফুর মারা যান। রোববার সকালে টাঙ্গাইল আদালত প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে গোপালপুর উপজেলার বড়মা গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা এবং বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদে তৃতীয় জানাজা শেষে তাঁকে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

তৃতীয় জানাজার আগে মুঠোফোনে যুক্ত হয়ে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তানভীর হাসান। তাঁর বক্তব্য মসজিদের মাইকে প্রচার করা হয়। এ সময় মসজিদের বাইরে পুলিশ সদস্যরা অবস্থান করছিলেন।


জানাজায় উপস্থিত টাঙ্গাইল শহরের বেবিস্ট্যান্ড এলাকার বাসিন্দা মাওলানা আনোয়ার হোসেন জানান, তানভীর হাসান তাঁর বাবার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান। পাশাপাশি তিনি বলেন, আব্দুল গফুরের কাছে কারও কোনো দেনা-পাওনা থাকলে তা জানাতে। পরিবারের পক্ষ থেকে সব দেনা পরিশোধ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

চব্বিশের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক সংসদ সদস্য তানভীর হাসান এবং তাঁর ভাই, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টাঙ্গাইল শহর শাখার সহসভাপতি গোলাম কিবরিয়া (বড় মনি) আত্মগোপনে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে গণ-অভ্যুত্থান ঘিরে হত্যা, হত্যাচেষ্টা ও হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাঁদের আরেক ভাই গোলাম সরোয়ার জার্মানপ্রবাসী ব্যবসায়ী; তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বাবার জানাজা  মুঠোফোন  বক্তব্য  পলাতক  সাবেক  সংসদ সদস্য  সময়ের ‍আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: