বৃষ্টির পানিতে ডুবল রাজধানী, বিদ্যুৎস্পৃষ্টে ব্যাংকের সাবেক পরিচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর শনিরআখড়া এলাকায় বাসার নিচতলায় জমে থাকা বৃষ্টির পানিতে দাঁড়িয়ে মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন বাংলাদেশ ব্যাংকের

2026-07-13T01:30:11+00:00
2026-07-13T01:30:11+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
জাতীয়
বৃষ্টির পানিতে ডুবল রাজধানী, বিদ্যুৎস্পৃষ্টে ব্যাংকের সাবেক পরিচালকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১:৩০ এএম 
প্রতীকী ছবি
রাজধানীর শনিরআখড়া এলাকায় বাসার নিচতলায় জমে থাকা বৃষ্টির পানিতে দাঁড়িয়ে মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালক রেজাউল করিম (৬২)।

রোববার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শনিরআখড়া ছাপড়া মসজিদের পেছনে ব্যাংক কলোনির নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় স্বজনরা তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভায়রা ভাই এ কে এম আব্দুল্লাহি বাকি জানান, দেড় বছর আগে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের পদ থেকে অবসর নেন রেজাউল করিম। শনিরআখড়ার তিনতলা নিজ বাড়িতে দুই ছেলেকে নিয়ে বসবাস করতেন তিনি।

তিনি আরও জানান, রোববারের ভারী বৃষ্টিতে বাড়ির নিচতলায় পানি জমে যায়। রাতে এশার নামাজের পর রেজাউল করিম পানির মধ্যে দাঁড়িয়ে মোটরের সুইচ চালু করার চেষ্টা করেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি পানির মধ্যেই অচেতন হয়ে পড়ে যান। ঘটনাস্থলে অন্য কেউ না থাকায় কিছুক্ষণ পর স্বজনরা তাঁকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানাকে জানানো হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বৃষ্টি  ডুবল রাজধানী  বিদ্যুৎস্পৃষ্ট  ব্যাংক  সাবেক পরিচালক  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: