ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮ জন নারী ও ৯ জন

2026-07-13T05:49:12+00:00
2026-07-13T05:49:12+00:00
 
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:৪৯ এএম 
ছবি : সংগৃহীত
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি। 

রোববার (১২ জুলাই) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে চাতুচাক এলাকার ‘রং বিয়ার না লাত ফরাও’ নামে একটি জনপ্রিয় রেস্তোরাঁ ও বিনোদনকেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই পুরো বারটি আগুনে পুড়ে যায়। থাই সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থল পরিদর্শন করে প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানান, বারে পারফর্ম করা এক সংগীতশিল্পীর তথ্য অনুযায়ী, বৈদ্যুতিক কাট-আউট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে একটি বিস্ফোরণ ঘটলে মুহূর্তের মধ্যে পুরো ভবনে আগুন ও ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করেন দর্শনার্থীরা। অনেকেই ভবনের পেছনের টয়লেটে আশ্রয় নিলেও ধোঁয়ায় দমবন্ধ হয়ে সেখানেই মারা যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বারটি থেকে আগুনের বিশাল শিখা বের হতে এবং আতঙ্কিত মানুষকে বেরিয়ে আসতে দেখা গেছে। এক প্রত্যক্ষদর্শী গাড়িচালক স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, তিনি জানালা ভেঙে ভেতরে আটকে পড়া দুজনকে উদ্ধার করেন। 

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ব্যাংকক  বারে  ভয়াবহ আগুন  নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: