বন্যার ছবি-ভিডিও দেখে মনটা খারাপ হয়ে যাচ্ছে : পড়শী

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ বিভিন্ন জেলা প্লাবিত হয়েছে। এর মধ্যে আবার পাহাড়

2026-07-13T13:55:27+00:00
2026-07-13T13:55:27+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
বন্যার ছবি-ভিডিও দেখে মনটা খারাপ হয়ে যাচ্ছে : পড়শী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১:৫৫ পিএম 
ছবি : সংগৃহীত
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ বিভিন্ন জেলা প্লাবিত হয়েছে। এর মধ্যে আবার পাহাড় ধসের মতো ঘটনাও ঘটেছে। প্রাকৃতিক এই দুর্যোগে লাখো মানুষ পানিবন্দি। প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত।

আশঙ্কাজনক এ পরিস্থিতি নিয়ে চিন্তিত সাধারণ মানুষ, ব্যতিক্রম নন তারকারাও। দুদিন ধরে শোবিজের অনেকেই বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলছেন। সবাইকে মিলেমিশে এই সংকট মোকাবিলার আহ্বান জানাচ্ছেন।

শিল্পী ও অভিনেত্রী সাবরিনা পড়শী তার ফেসবুকে লিখেছেন, দেশের বিভিন্ন এলাকার বন্যার ছবি ও ভিডিওগুলো দেখে মনটা সত্যিই খুব খারাপ হয়ে যাচ্ছে। কত মানুষ আজ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে, কত পরিবার খাবার ও বিশুদ্ধ পানির সংকটে— ভাবলেই কষ্ট লাগে।

সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে পড়শী লেখেন, এই কঠিন সময়ে যার যতটুকু সামর্থ্য আছে, আসুন নিজের জায়গা থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের কাছে ছোট মনে হওয়া সাহায্যটুকুও হয়তো কারও জন্য এই মুহূর্তে অনেক বড় ভরসা হতে পারে।


সবশেষে গায়িকা পরামর্শ ও প্রার্থনা জানিয়ে লিখেছেন, বন্যাকবলিত এলাকার সবাই নিরাপদে থাকুন এবং আশেপাশের মানুষগুলোর খেয়াল রাখুন। আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং দ্রুত এই দুর্যোগ থেকে মুক্তি দিন। আমিন।

এর আগে বন্যা পরিস্থিতি নিয়ে মন খারাপের কথা জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, নুসরাত ফারিয়া, তানজিম সাইয়ারা তটিনী, অভিনেতা ইরফান সাজ্জাদসহ বেশ কয়েকজন।

সময়ের আলো/আআ
  বিষয়:   বন্যা  পড়শী  বিনোদন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: