বরিশাল প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে নেতাকর্মীদের ঢল

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে তাকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষ ঢল নামে।সোমবার (১৩ জুলাই)

2026-07-13T16:22:02+00:00
2026-07-13T16:35:24+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সারাদেশ
বরিশাল প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে নেতাকর্মীদের ঢল
বরিশাল ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৪:২২ পিএম  আপডেট: ১৩.০৭.২০২৬ ৪:৩৫ পিএম
বরিশাল প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে নেতাকর্মী। ছবি সময়ের আলো
বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে তাকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষ ঢল নামে। 

সোমবার (১৩ জুলাই) সকাল থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী থেকে সাগরদী আমতলা মোড় পর্যন্ত বিভিন্ন পয়েন্টে সারিবদ্ধভাবে অধীর আগ্রহে অপেক্ষা করেন তারা।

ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রী বরিশাল নগরীতে প্রবেশ করেন। প্রধানমন্ত্রী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছা গ্রহণ করেন। 


এ সময় নেতাকর্মী ও সাধারণ মানুষের হাতে ছিল বরিশালের উন্নয়নের বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, প্লাকার্ড। 

সড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা বলেন, নির্বাচনের পরে প্রথমবারের মত প্রধানমন্ত্রী হিসেবে বরিশালে আসছেন। ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীত করন, ভোলা সেতু নির্মাণ, রেল সংযোগ স্থাপনসহ বরিশালের উন্নয়নে তিনি যে নির্বাচনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো বাস্তবায়নো আশার বাণী শোনাবেন। এছাড়াও বেকারত্ব ও শিক্ষা- স্বাস্থ্যখাতের উন্নয়নে কাজ করবেন এমনটাই আশা করেন তারা।

সময়ের আলো/জোই


  বিষয়:   বরিশাল  প্রধানমন্ত্রী  স্বাগত  সড়ক  নেতাকর্মী  ঢল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: