বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। স্বাস্থ্য

2026-07-13T17:28:30+00:00
2026-07-13T17:28:30+00:00
 
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬
জাতীয়
স্বাস্থ্যমন্ত্রী
বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:২৮ পিএম 
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সংগৃহীত ছবি
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। স্বাস্থ্য সেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। 

সোমবার (১৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বন‍্যা উপদ্রুত এলাকায় গৃহীত স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এখন পর্যন্ত ৯৫ জন সাপে কাটা রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। সাপের কামড় থেকে সুরক্ষার জন্য সব জায়গায় অ্যান্টিভেনম পৌঁছানো হচ্ছে। তবে বন্যাকবলিত অঞ্চলে এখনও কলেরা আক্রান্তের খবর পাওয়া যায়নি। 

আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে এক প্রশ্নের জাবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী হাসপাতালের অনেক কিছু সংস্কার করছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে হাসপাতাল পরিদর্শন করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।


সময়ের আলো/ইউএমএইচ  


  বিষয়:   স্বাস্থ্যমন্ত্রী  বন্যা  চিকিৎসক-স্বাস্থ্যকর্মী  ছুটি  বাতিল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: