জাপানপ্রবাসীর গাড়িতে ডাকাতি, সোনারগাঁয়ে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাপানপ্রবাসী এক ব্যক্তির গাড়িতে ডাকাতি হয়েছে। এ ঘটনায় ৪ জনসহ পৃথক আরেকটি ঘটনায় ডাকাত দলের আরও ১ জন

2026-07-13T19:12:52+00:00
2026-07-13T19:15:06+00:00
 
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬
সারাদেশ
জাপানপ্রবাসীর গাড়িতে ডাকাতি, সোনারগাঁয়ে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৭:১২ পিএম  আপডেট: ১৩.০৭.২০২৬ ৭:১৫ পিএম
গ্রেফতার হওয়া ডাকাত দলের সদস্য এবং উদ্ধার হওয়া মালামাল। ছবি : সময়ের আলো
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাপানপ্রবাসী এক ব্যক্তির গাড়িতে ডাকাতি হয়েছে। এ ঘটনায় ৪ জনসহ পৃথক আরেকটি ঘটনায় ডাকাত দলের আরও ১ জন সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় লুট হওয়া প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার, বিভিন্ন ব্যাগ এবং একটি শটগান উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।

পুলিশ সুপার জানান, গত ৮ জুলাই সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জাপানপ্রবাসী এক ব্যক্তি, তার স্ত্রী ও সন্তান সংঘবদ্ধ ডাকাত দলের হামলার শিকার হন। ডাকাতরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের মধ্যে ছিল ১৫ ভরি স্বর্ণালংকার, একটি আইফোন-১৬ প্রো ম্যাক্সসহ অন্যান্য সামগ্রী।


তিনি বলেন, ‘ঘটনার তদন্তে নেমে সোনারগাঁ থানা পুলিশ চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকা থেকে ডাকাত দলের সর্দার কবির হোসেনসহ ৪ সদস্যকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনারগাঁয়ের মাগুড়া প্লট এলাকার ঝোপঝাড় থেকে লুট হওয়া প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার ও বিভিন্ন ব্যাগ উদ্ধার করা হয়। এ মামলার আরও একজন আসামি পলাতক রয়েছেন এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

পুলিশ সুপার আরও জানান, গত ২ জুলাই নারায়ণগঞ্জ বন্দরের ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রে ডাকাতির সময় আনসার সদস্যদের দুটি শটগান লুটের ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে রূপগঞ্জ থেকে ডাকাত দলের সর্দার ফারুক হোসেন ওরফে আইস ফারুককে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া একটি শটগান উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্যদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, ‘সংঘবদ্ধ ডাকাত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

সময়ের আলো/মহু



  বিষয়:   জাপানপ্রবাসী  গাড়ি  ডাকাতি  সোনারগাঁ  ডাকাত  গ্রেফতার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: