কসবায় পারিবারিক কলহে আইনজীবীর আত্মহত্যা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক কলহের জের ধরে প্রাণ দিলেন অ্যাডভোকেটমনোয়ার হোসেন (৩৬) নামে আইনজীবী।সোমবার (১৩ জুলাই) সকালে পৌরসভার শাহপুর গ্রামে এ

2026-07-13T20:12:23+00:00
2026-07-13T20:17:13+00:00
 
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬
সারাদেশ
কসবায় পারিবারিক কলহে আইনজীবীর আত্মহত্যা
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৮:১২ পিএম  আপডেট: ১৩.০৭.২০২৬ ৮:১৭ পিএম
মনোয়ার হোসেন। ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক কলহের জের ধরে প্রাণ দিলেন অ্যাডভোকেট মনোয়ার হোসেন (৩৬) নামে আইনজীবী। 

সোমবার (১৩ জুলাই) সকালে পৌরসভার শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাসিন্দা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।


পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে সোমবার সকালে উপজেলার শাহপুর গ্রামে নিজ বাড়িতে ঘরের তীরের সঙ্গে গামছা বেধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অ্যাডভোকেট মনোয়ার হোসেন। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মনোয়ার হোসেন কসবা পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আইন বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানান পুলিশ। 

কসবা থানা অফিসার ইনচার্জ আলী মুহম্মাদ রাশেদ জানান, এ ব্যপারে আইনি প্রক্রিয়া চলছে। 

সময়ের আলো/মহু


  বিষয়:   কসবা  পারিবারিক  কলহ  আইনজীবী  আত্মহত্যা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: