মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রীর স‌ঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর বৈঠক

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলাদেশের সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক জাহিদ হোসেন স‌ঙ্গে বৈঠক ক‌রে‌ছেন মালদ্বীপের স্বাস্থ্য, পরিবার ও কল্যাণ বিষয়ক

2026-07-13T21:39:09+00:00
2026-07-13T21:39:09+00:00
 
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
জাতীয়
মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রীর স‌ঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর বৈঠক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:৩৯ পিএম 
বাংলাদেশের সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক জাহিদ হোসেন ও মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী গিলা আলী। সংগৃহীত ছবি
বাংলাদেশের সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক জাহিদ হোসেন স‌ঙ্গে বৈঠক ক‌রে‌ছেন মালদ্বীপের স্বাস্থ্য, পরিবার ও কল্যাণ বিষয়ক মন্ত্রী গিলা আলী। 

রোববার (১২ জুলাই) পাকিস্তানের ইসলামাবা‌দে ওআইসি নারী বিষয়ক ৯ম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁ‌কে বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে স্বাস্থ্য, সমাজকল্যাণ, নারী ক্ষমতায়ন, শিশু উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।  


উভয়পক্ষ অভিজ্ঞতা বিনিময়, কারিগরি সহযোগিতা, প্রশিক্ষণ কর্মসূচি এবং যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে বিদ্যমান অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মালদ্বীপের মন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নে অর্জিত সাফল্যের প্রশংসা করেন এবং মালদ্বীপের উন্নয়নে বাংলাদেশি পেশাজীবীদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দেন। 


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   মালদ্বীপ  স্বাস্থ্যমন্ত্রী  সমাজকল্যাণ মন্ত্রী  অধ্যাপক জাহিদ হোসেন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: