প্রাকৃতিক দুর্যোগে বিষণ্ণ তারকারা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত। লাখো মানুষ পানিবন্দি। প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত। এই প্রাকৃতিক দুর্যোগে বিষণ্ণ শোবিজ তারকারাও।

2026-07-14T02:36:18+00:00
2026-07-14T02:36:18+00:00
 
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
আনন্দ সময়
প্রাকৃতিক দুর্যোগে বিষণ্ণ তারকারা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২:৩৬ এএম 
সংগৃহীত ছবি
অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত। লাখো মানুষ পানিবন্দি। প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত। এই প্রাকৃতিক দুর্যোগে বিষণ্ণ শোবিজ তারকারাও। সহমর্মিতার পাশাপাশি বন্যার্ত মানুষের পাশে সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তারা।  

সামাজিক যোগাযোগমাধ্যমে জয়া আহসান লিখেছেন, চারদিকের জলমগ্ন ছবি, মানুষের হাহাকার আর অসহায়ত্ব দেখে বুকটা ভারী হয়ে আসছে। বৃদ্ধ, গর্ভবতী মা আর কোমলমতি শিশুরা এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি অসহায়। সাধ্যমতো তাদের পাশে দাঁড়ান। পাশাপাশি অবলা গৃহপালিত প্রাণীগুলোর কথা ভুলবেন না। দুর্যোগ হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছে কিন্তু আমাদের ভেতরের মনুষ্যত্ব আর সহমর্মিতা যেন হেরে না যায়।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত সব মানুষের জন্য আন্তরিক দোয়া রইল। এই কঠিন সময়ে যারা নিজেদের প্রিয়জন, ঘরবাড়ি বা জীবিকার ক্ষতির মুখোমুখি হয়েছেন, আল্লাহ যেন তাদের ধৈর্য ও শক্তি দান করেন। যারা উদ্ধার ও ত্রাণকাজে নিরলস পরিশ্রম করছেন, তাদের প্রতিও গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আসুন, আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন।

চট্টগ্রামের সন্তান অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, আমার চট্টগ্রাম ভালো নাই। বাঁশখালী, সাতকানিয়া, চকরিয়া, লোহাগাড়া, কক্সবাজার, বান্দরবান ভালো নেই। মানুষগুলো নীরবে মরে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, কবর থেকে মরদেহ ভেসে যাচ্ছে। আল্লাহ আপনি রহম করেন।

তানজিম সাইয়ারা তটিনী লিখেছেন, দেশের ৭টির বেশি জেলা এখন পানির নিচে। হাজারো ঘরবাড়ি তলিয়ে গেছে। মানুষ ছাদে, আশ্রয়কেন্দ্রে না খেয়ে দিন কাটাচ্ছে। আমরা যারা ভালো আছি তাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। এক প্যাকেট শুকনো খাবার, এক বোতল পানি অনেক বড় সাহায্য হতে পারে। ভালো আশ্রয়স্থলে স্থান নিন এবং অন্যকে যতটুকু সম্ভব সাহায্য করুন। আল্লাহ বন্যাদুর্গত সবাইকে হেফাজত করুন। আমিন।

অভিনেতা নিলয় আলমগীর এক বার্তায় বলেছেন, এই কঠিন সময়ে আসুন আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াই। শুধু মানুষ নয়, অসহায় পশুপাখি, কুকুর, বিড়ালসহ সব প্রাণীর প্রতিও সহমর্মিতার হাত বাড়িয়ে দিই। তারাও এই দুর্যোগের শিকার। 

মহান আল্লাহ যেন সবাইকে এই দুর্যোগ মোকাবিলা করার শক্তি দেন। প্রাকৃতিক দুর্যোগের ওপর কারও হাত নেই। কিন্তু শহর ও শহরের আশপাশে বারবার কেন বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, তার প্রকৃত কারণ খুঁজে বের করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া জরুরি। 


জান্নাতুল সুমাইয়া হিমি বলেছেন, আসুন সবাই যার যার সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াই। যতটুকু সম্ভব খাবার, পানি ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করি। এই দুর্যোগে অসহায় পশুপাখিও সমানভাবে বিপদে পড়েছে। তাদের প্রতিও সহমর্মিতার হাত বাড়িয়ে দিই।  

মানুষের প্রতি মানবতা আর সব প্রাণীর প্রতি মমত্ববোধ- এই দুটিই হোক আমাদের সবচেয়ে বড় পরিচয়। মহান আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন এবং এই দুর্যোগ দ্রুত কাটিয়ে ওঠার তওফিক দান করেন। আমিন।

গায়িকা-অভিনেত্রী সাবরিনা পড়শী বলেছেন, দেশের বিভিন্ন এলাকার বন্যার ছবি ও ভিডিওগুলো দেখে মনটা সত্যিই খুব খারাপ হয়ে যাচ্ছে। কত মানুষ আজ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে, কত পরিবার খাবার ও বিশুদ্ধ পানির সংকটে ভাবলেই কষ্ট লাগে। এই কঠিন সময়ে যার যতটুকু সামর্থ্য আছে, আসুন নিজের জায়গা থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের কাছে ছোট মনে হওয়া সাহায্যটুকুও হয়তো কারও জন্য এই মুহূর্তে অনেক বড় ভরসা হতে পারে। আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং দ্রুত এই দুর্যোগ থেকে মুক্তি দিন।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 



  বিষয়:   প্রাকৃতিক দুর্যোগ  বিষণ্ণ  তারকারা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: