হবিগঞ্জে ৩ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একদিনে পৃথক ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (১৩ জুলাই) উপজেলার তিনটি ইউনিয়নে এসব ঘটনা ঘটে।স্থানীয়

2026-07-14T08:22:17+00:00
2026-07-14T08:23:30+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে ৩ জনের মরদেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৮:২২ এএম  আপডেট: ১৪.০৭.২০২৬ ৮:২৩ এএম
পৃথক ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি : প্রতীকী
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একদিনে পৃথক ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) উপজেলার তিনটি ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মিরাশি ইউনিয়নের পশ্চিম পাকুড়িয়া গ্রামের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন জামাল মিয়া (৩২) নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।


একই দিনে পাইকপাড়া ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামের বাসিন্দা পারভীন বেগম (৪০) বিষপান করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অন্যদিকে, সদর ইউনিয়নের করিমপুর গ্রামে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিপন মিয়া (২১) নামে যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   হবিগঞ্জ  মরদেহ  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: