আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী

আন্তর্জাতিক ডেস্ক

খেলা

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপরীতে খেলবে ইংল্যান্ড। এই ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমী মানুষের আগ্রহের শেষ নেই। এরই মধ্যে ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী

2026-07-14T09:10:42+00:00
2026-07-14T09:12:07+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৯:১০ এএম  আপডেট: ১৪.০৭.২০২৬ ৯:১২ এএম
মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ডের দুই তারকা। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপরীতে খেলবে ইংল্যান্ড। এই ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমী মানুষের আগ্রহের শেষ নেই। এরই মধ্যে ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন প্রখ্যাত ক্রীড়া জ্যোতিষী জর্জিও আরমাস।

জ্যোতিষীর দাবি, নির্ধারিত ৯০ মিনিট বা অতিরিক্ত সময়েও ম্যাচের নিষ্পত্তি হবে না; ফাইনালের টিকিট নির্ধারণ হবে পেনাল্টি শ্যুটআউটে।

প্রখ্যাত ক্রীড়া জ্যোতিষী জর্জিও আরমাসের দাবি, সেমিফাইনালের এই লড়াই নির্ধারিত সময়ে বা অতিরিক্ত সময়েও অমীমাংসিত থাকবে এবং শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুটআউটের মাধ্যমেই নির্ধারিত হবে ফাইনালিস্ট।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড হ্যান্ডলে আরমাস জানিয়েছেন, তার পুরনো একটি ভবিষ্যদ্বাণী ইতোমধ্যেই ফলে গেছে। এখন পুরো মনোযোগ পেনাল্টি শ্যুটআউটের দিকে।

আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘দিবু’ যেন এখন থেকেই পেনাল্টি ঠেকানোর প্রস্তুতি নিতে শুরু করেন।


তবে, ম্যাচের চূড়ান্ত ফলাফল কী হবে, তা নিয়ে সরাসরি কিছু না বললেও উভয় দলের শক্তিমত্তা যে প্রায় সমান, সে বিষয়টিই বারবার সামনে এনেছেন এই জ্যোতিষী।

লিওনেল মেসিকে নিয়েও বিশেষ বার্তা দিয়েছেন আরমাস।

তার মতে, এই গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা দলের অধিনায়ক ও চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স প্রদর্শন করবেন।

জ্যোতিষীর এই চাঞ্চল্যকর মন্তব্যের পর ফুটবলপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই তার আগের ভবিষ্যদ্বাণীগুলো মনে করিয়ে দিয়ে বিতর্কে জড়িয়েছেন। আবার অনেকে সম্ভাব্য রোমাঞ্চকর পেনাল্টি শ্যুটআউটের কথা ভেবে উৎকণ্ঠায় রয়েছেন।

সূত্র : মার্কা

সময়ের আলো/মহু
  বিষয়:   আর্জেন্টিনা  ইংল্যান্ড  ম্যাচ  ফুটবল  বিশ্বকাপ  খেলা  ভবিষ্যদ্বাণী  জ্যোতিষী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: