সাবেক আমিরের মৃত্যুতে সমবেদনা জানাতে কাতার গেলেন স্পিকার হাফিজ উদ্দিন

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষে সমবেদনা জানাতে দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ

2026-07-14T12:34:34+00:00
2026-07-14T12:34:34+00:00
 
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সাবেক আমিরের মৃত্যুতে সমবেদনা জানাতে কাতার গেলেন স্পিকার হাফিজ উদ্দিন
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১২:৩৪ পিএম 
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছবি : সংগৃহীত
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষে সমবেদনা জানাতে দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে কাতারের রাজধানী দোহার উদ্দেশে তিনি যাত্রা করেন।

সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর সহকারী পরিচালক মো. রাশেদ মিজানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এই সরকারি সফরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। দ্বিপাক্ষিক সাক্ষাতকালে স্পিকার, আধুনিক কাতারের স্থপতি হিসেবে সমাদৃত দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করবেন এবং শোকার্ত রাজপরিবার ও কাতারের জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করবেন।

তিন দিনের এই সফর শেষে আগামী ১৬ জুলাই স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দেশে ফিরে আসার কথা রয়েছে।


সময়ের আলো/কহু


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: