পঞ্চগড় সীমান্তে মূল্যবান কষ্টি পাথরসহ আটক ২

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের আটোয়ারী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টি পাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার

2026-07-14T13:24:07+00:00
2026-07-14T13:25:14+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পঞ্চগড় সীমান্তে মূল্যবান কষ্টি পাথরসহ আটক ২
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১:২৪ পিএম  আপডেট: ১৪.০৭.২০২৬ ১:২৫ পিএম
উদ্ধার হওয়া মালামালসহ আটক ২ ব্যক্তি। ছবি : সংগৃহীত
পঞ্চগড়ের আটোয়ারী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টি পাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ২টার দিকে এই অভিযান পরিচালিত হয়। এ সময় কষ্টি পাথর পাচারের অভিযোগে ২ ব্যক্তিকে আটক এবং তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

Advertisement
আটককৃতরা হলেন- পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর গ্রামের মো. দুলাল হোসেন (৩৬) এবং ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার বৈরাগীহাট এলাকার মো. কলিম উদ্দিন (৪০)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি আর্টিলারির নির্দেশনায় বর্ষালুপাড়া বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান চালায়।


সীমান্তের মেইন পিলার ৩৯৬/৫-আর থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাধাকৃষ্ণ বাজার এলাকায় সন্দেহভাজনদের গতিরোধ করে বিজিবি। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে ৭ কেজি ওজনের কষ্টি পাথরটি উদ্ধার করা হয়।

অভিযানকালে পাথরটি ছাড়াও পাচার কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল, ২টি বাটন মোবাইল ফোন এবং ২টি সিম কার্ড জব্দ করা হয়।

বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত কষ্টি পাথরসহ জব্দকৃত অন্যান্য মালামালের আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং জব্দকৃত কষ্টি পাথরসহ আসামিদের আটোয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান জানান, আটক ব্যক্তিদের থানায় আনা হয়েছে। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/মহু

  বিষয়:   আটোয়ারী  সীমান্ত  কষ্টি পাথর  আটক  পঞ্চগড়  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: