শিক্ষাবোর্ড ঘুরে ফের সাইন্সল্যাব অবরোধ করেছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও কর্মসূচি শেষে আবারও রাজধানীর সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন।

2026-07-14T17:19:14+00:00
2026-07-14T17:19:14+00:00
 
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
জাতীয়
শিক্ষাবোর্ড ঘুরে ফের সাইন্সল্যাব অবরোধ করেছে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৫:১৯ পিএম 
শিক্ষাবোর্ড ঘুরে ফের সাইন্সল্যাব অবরোধ করেছে শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও কর্মসূচি শেষে আবারও রাজধানীর সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন। তাদের এই কর্মসূচিতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড়ে অবস্থান নিলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল নিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেন।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, সকাল থেকে ধারাবাহিক আন্দোলন চালিয়ে গেলেও সরকারের কোনো প্রতিনিধি তাদের সঙ্গে আলোচনায় বসেননি।

আন্দোলনে অংশ নেওয়া ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী মো. আবদুল্লাহ বলেন, এবারের পরীক্ষার রুটিনে কঠিন বিষয়গুলোর মধ্যে পর্যাপ্ত বিরতি রাখা হয়নি। শিক্ষামন্ত্রী একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ায় পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বারবার দাবি জানানো হলেও তা উপেক্ষিত হয়েছে বলেই তারা আন্দোলনে নেমেছেন। একই সঙ্গে প্রধান উপদেষ্টার প্রতি বর্তমান শিক্ষামন্ত্রীকে অপসারণ করে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।


এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. শওকত আলী। তিনি শিক্ষার্থীদের দাবিগুলো লিখিতভাবে জমা দিতে এবং প্রতিনিধি দলের মাধ্যমে সরকারের কাছে তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

তবে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। তাদের বক্তব্য, দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা ও স্পষ্ট প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত সাইন্সল্যাব এলাকায় অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   শিক্ষাবোর্ড  সাইন্সল্যাব  অবরোধ  শিক্ষার্থী  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: