নরসিংদীতে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

নরসিংদী শহরের কাউরিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বন্দুক, পাইপগান ও ককটেলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

2026-07-14T19:51:35+00:00
2026-07-14T19:51:35+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
নরসিংদীতে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৭:৫১ পিএম 
ছবি : সময়ের আলো
নরসিংদী শহরের কাউরিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বন্দুক, পাইপগান ও ককটেলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে র‍্যাব-১১, সিপিসি-৩ নরসিংদী ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, ১টি একনলা বন্দুক, ২টি পাইপগান, ২টি তাজা ককটেল, এবং ৪ রাউন্ড শটগানের কার্তুজ।


র‍্যাব ক্যাম্প কমান্ডার মো. আরিফুল ইসলাম জানান, সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস দল শহরের কাউরিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে দলটির সদস্যরা স্থানীয় ইউএমসি জুট মিলের একটি পরিত্যক্ত কলোনির পাশের ঝোপঝাড়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে অবস্থান করতে দেখেন।

তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগ নিয়ে ওই ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে র‍্যাব সদস্যরা ওই ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করেন। বস্তাটি খোলার পর তার ভেতর থেকে উল্লিখিত আগ্নেয়াস্ত্র, ককটেল ও কার্তুজগুলো জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে নরসিংদী মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এই অস্ত্র মজুদের সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে র‍্যাবের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   নরসিংদী  পরিত্যক্ত  আগ্নেয়াস্ত্র  গোলাবারুদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: