শুরু হলো ফ্রান্স-স্পেন মহারণ, কার হাতে উঠবে ফাইনালের টিকিট?

খেলা

মাঠে গড়াল ২০২৬ বিশ্ব ফুটবলের প্রথম সেমিফাইনালের মহারণ। ফাইনালের টিকিট কাটার মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টেক্সাসের আর্লিংটনের এটিঅ্যান্ডটি (ডালাস) স্টেডিয়ামে মুখোমুখি

2026-07-15T00:59:14+00:00
2026-07-15T01:03:58+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
শুরু হলো ফ্রান্স-স্পেন মহারণ, কার হাতে উঠবে ফাইনালের টিকিট?
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১২:৫৯ এএম  আপডেট: ১৫.০৭.২০২৬ ১:০৩ এএম
শুরু হলো ফ্রান্স-স্পেন সেমিফাইনাল মহারণ। সংগৃহীত ছবি
মাঠে গড়াল ২০২৬ বিশ্ব ফুটবলের প্রথম সেমিফাইনালের মহারণ। ফাইনালের টিকিট কাটার মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টেক্সাসের আর্লিংটনের এটিঅ্যান্ডটি (ডালাস) স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি ফ্রান্স ও স্পেন। 

আজকের এই ম্যাচে ফরাসিদের আক্রমণভাগের নেতৃত্বে আছেন দলটির তারকা ফরোয়ার্ড ও অধিনায়ক কিলিয়ান এমবাপে। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে থাকা ফ্রান্স একের পর এক জয়ে চেনা শক্তিতে সেমিফাইনালে পা রেখেছে। 

অন্যদিকে, মাঠের লড়াকু পারফরম্যান্স আর শেষ মুহূর্তের নাটকীয় গোলে আগের দুই ম্যাচ জিতে আসা স্পেনও ফাইনালের টিকিট কাটতে পুরোপুরি মরিয়া।

রোববারের মেগা ফাইনালে কোন দল পৌঁছাবে— এমবাপের ফ্রান্স নাকি স্পেনের টিকিটাকা? মাঠের উত্তেজনাকর লড়াইয়ে তার ফয়সালা হতে যাচ্ছে এখনই।

স্পেন একাদশ :

উনাই সিমন (গোলরক্ষক), পেদ্রো পোরো, পাউ কুবারসি, এমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, দানি অলমো, আলেক্স বায়েনা, লামিনে ইয়ামাল ও মিকেল ওয়ারসাবাল।

ফ্রান্স একাদশ :

মাইক মায়ঁন (গোলরক্ষক), জুলেস কুন্দে, দায়ো উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকা দিনিয়ে, অহেলিয়াঁ শুয়ামেনি, আদ্রিওঁ রাবিও, উসমান ডেম্বেলে, মাইকেল অলিসে, ব্র্যাডলি বারকোলা ও কিলিয়ান এমবাপ্পে (অধিনায়ক)।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   ফ্রান্স  স্পেন  মহারণ  সেমিফাইনাল 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: