‘আমেরিকার অপকর্ম শেষ না হওয়া পর্যন্ত’ হরমুজ প্রণালী বন্ধ থাকবে : আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের অপকর্ম সম্পূর্ণরূপে বন্ধ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রাখা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে

2026-07-15T08:29:25+00:00
2026-07-15T08:29:25+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
‘আমেরিকার অপকর্ম শেষ না হওয়া পর্যন্ত’ হরমুজ প্রণালী বন্ধ থাকবে : আইআরজিসি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৮:২৯ এএম 
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের অপকর্ম সম্পূর্ণরূপে বন্ধ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রাখা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার (১৫ জুলাই) এক বিবৃতিতে এই কঠোর বার্তা দেয় সামরিক সংগঠনটি।

আইআরজিসি তাদের বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বিতর্কিত ও নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোতে হামলার অজুহাত দেখিয়ে মার্কিন সামরিক বাহিনী মূলত ইরানের ওপর আক্রমণ চালিয়েছে। ওয়াশিংটন তাদের নিজেদের ব্যর্থতা এবং অক্ষমতা ঢাকতেই এই ধরনের ন্যাক্কারজনক অজুহাতের আশ্রয় নিয়েছে বলে দাবি তেহরানের।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের পক্ষ থেকে এই কঠোর অবরোধ আরোপ করার পর কোনো একক জাহাজও ইরানের জলসীমা বা এই অবরোধ লঙ্ঘন করার সাহস দেখায়নি। এমনকি মার্কিন রণতরী বা তাদের কোনো সামরিক সহায়তাকারী দলকেও এই প্রণালীতে সঙ্গ দেওয়ার সাহস কেউ করেনি। ফলে স্বাভাবিকভাবেই মার্কিন বাহিনীর তথাকথিত হামলার কোনো কার্যকারিতা বা ইরানের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

সময়ের আলো/কহু

  বিষয়:   সময়ের আলো  তেল  ইরান  যুক্তরাষ্ট 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: