কুষ্টিয়া স্বামীর সঙ্গে ঝগড়া করে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ তরুণী

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার কুমারখালীতে স্বামীর সঙ্গে ঝগড়ার পর গড়াই নদে ঝাপ দিয়ে নিখোঁজ হয়েছেন শর্মিলা খাতুন (২৩) নামের এক তরুণী। মঙ্গলবার (১৪

2026-07-15T09:01:42+00:00
2026-07-15T09:01:42+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সারাদেশ
কুষ্টিয়া স্বামীর সঙ্গে ঝগড়া করে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ তরুণী
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৯:০১ এএম 
স্বামীর সঙ্গে ঝগড়ার পর গড়াই নদে ঝাপ। ছবি : সময়ের আলো
কুষ্টিয়ার কুমারখালীতে স্বামীর সঙ্গে ঝগড়ার পর গড়াই নদে ঝাপ দিয়ে নিখোঁজ হয়েছেন শর্মিলা খাতুন (২৩) নামের এক তরুণী। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের যদুবয়রা গড়াই ব্রিজ নদে ঝাপ দেন।

নিখোঁজ শর্মিলা খাতুন উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের আশিকুর রহমানের স্ত্রী। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের বিএসসি (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা সন্ধ্যায় ঘুরতে এসে দেখেন শর্মিলা খাতুন ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তিনি কলেজ ব্যাগ সেতুর উপর রেখে নদীতে ঝাঁপ দেন। দৌঁড়ে এসে তারা দেখতে পান প্রবল স্রোতে ভেসে তিনি যাচ্ছেন। পরে তারা ব্যাগে থাকা আইডি কার্ড থেকে পরিবারের ফোন নম্বর সংগ্রহ করে যোগাযোগ করেন। এছাড়া তারা পুলিশের জরুরি পরিষেবা নম্বরেও ফোন করেন।


খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করেন। তবে এখন পর্যন্ত নিখোঁজ ছাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ গৃহবধূর স্বামী আশিকুর রহমান বলেন, সকালে শর্মিলার সঙ্গে তার ঝগড়া হয়। এরপরে রাগ করে সে পরীক্ষা দিতে কলেজে যায়।

এর পরে বাড়ি না ফিরলে হাসপাতাল, পার্ক বিভিন্ন বাজারে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া পায়নি। এরপর রাতে একজন ফোন জানাই শর্মিলা নদে ঝাঁপ দিয়েছে। কুমারখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, খুলনা ডুবরি দলকে জানানো হয়েছে তারা এসে উদ্ধার অভিযান শুরু করবেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন দৈনিক সময়ের আলোকে বলেন, শর্মিলা নামে এক কলেজ শিক্ষার্থী নদে ঝাঁপ দিয়েছেন ফায়ার সার্ভিস উদ্ধারে কাজ করছে। প্রাথমিকভাবে ভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যার উদ্দেশ্য তিনি নদে ঝাঁপ দিয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কুষ্টিয়া  স্বামী  ঝগড়া  নদীতে ঝাঁপ  নিখোঁজ তরুণী  সময়ের আলো  দৌলতপুর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: