চবি শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে দোকান কর্মচারী গ্রেফতার

চবি প্রতিনিধি

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেলস্টেশন এলাকায় এক ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে ফুড কার্টের দোকান কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই)

2026-07-15T13:12:59+00:00
2026-07-15T13:12:59+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
চবি শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে দোকান কর্মচারী গ্রেফতার
চবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১:১২ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেলস্টেশন এলাকায় এক ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে ফুড কার্টের দোকান কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে তাকে চট্টগ্রাম রেলওয়ে থানার পুলিশের কাছে দেওয়া হয়।

গ্রেফতার মো. শাহিন শেখ বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় একটি খাবারের দোকানের কর্মচারী। তার বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলায়।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ক্লাস শেষে চট্টগ্রাম শহরগামী বিকেল ৪টা ৪০ মিনিটের শাটল ট্রেনে ওঠার অপেক্ষায় বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে অবস্থান করছিলেন ওই ছাত্রী। এ সময় মো. শাহিন শেখ তাকে শ্লীলতাহানি করেন। ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগীর সহপাঠীরা শাহিনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দেন।


পরে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতরে নেওয়া হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর উপস্থিতিতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর রাত ১০টার দিকে শাহিনকে চট্টগ্রাম রেলওয়ে থানায় সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় রাতেই ভুক্তভোগী ছাত্রী রেলওয়ে থানায় মামলা করেন। মামলায় মো. শাহিন শেখকে গ্রেফতার দেখানো হয়েছে।

হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন রেলওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা বলেন, গতকাল বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে শাটল ট্রেনে ওঠার সময় এক ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে রাতেই একটি মামলা করেছন। অভিযুক্তকে আজ আদালতে পাঠানো হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   চবি শিক্ষার্থী  যৌন হেনস্তা  দোকান  কর্মচারী  গ্রেফতার  সেময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: