শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) বিকেল ৬টার দিকে শাহবাগ মোড় অবরো করেন তারা। এ সময়ে শাহবাগ মোড়ে যানচলাচল বন্ধ হয়ে গেলে পথচারীদের সঙ্গে শিক্ষার্থীদের বিতণ্ডায় জড়াতে দেখা যায়।
আন্দোলনকারীরাদের একজন বলেন, আমাদের কর্মসূচি ছিল 'লংমার্চ টু সচিবালয়'। কিন্তু সেখানে আমাদের বাধা দিলে আমরা শাহবাগে চলে আসি।
এর আগে দুপুরে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। পরে সেখান থেকে সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেন তারা। মিছিলটি শিক্ষা ভবনের সামনে পৌঁছে সন্ধ্যা প্রায় ৬টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন।
সময়ের আলো/জেডি