এবার টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

খেলা

বুলাওয়েতে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হেরেছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক লিটন দাসের চোটে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে টস জিতে

2026-07-15T20:15:58+00:00
2026-07-15T20:20:26+00:00
 
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬
খেলা
এবার টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৮:১৫ পিএম  আপডেট: ১৫.০৭.২০২৬ ৮:২০ পিএম
বাংলাদেশের হয়ে ফিফটি করে ব্যবধান কমান ইয়াসির আলি। সংগৃহীত ছবি
বুলাওয়েতে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হেরেছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক লিটন দাসের চোটে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন তাওহিদ হৃদয়।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ব্রায়ান বেনেটের ৪৪ ও শেষদিকের ঝড়ে ২০ ওভারে ১৭০ রান তোলে জিম্বাবুয়ে। বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৪টি উইকেট নেন নাহিদ রানা।

১৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই দুই ওপেনার সাইফ ও তানজিদকে হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এরপর তাওহিদ হৃদয় ১৪ রানে ফিরলেও ৩ বছর পর দলে ফেরা ইয়াসির আলী এক প্রান্ত ধরে রেখে ২৫ বলে ফিফটি করেন।

শেষ ৩ ওভারে ৫ উইকেট হাতে রেখে বাংলাদেশের প্রয়োজন ছিল ৪৮ রান। কিন্তু চরম ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৮ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ১৩৮ রানেই অলআউট হয় বাংলাদেশ। আগামী পরশু সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   টি-টোয়েন্টি  সিরিজ  হার  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: