পাথরঘাটায় ট্রলারডুবি, ৫ ঘণ্টা পর শ্রমিকের মরদেহ উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

সারাদেশ

বরগুনার পাথরঘাটা উপজেলায় বন বিভাগের গাছের চারা রোপণ কাজে যাওয়ার পথে ট্রলারডুবির ঘটনায় জাহাঙ্গীর হাওলাদার (৪৫) নামে নিখোঁজ শ্রমিকের মরদেহ

2026-07-15T20:24:05+00:00
2026-07-15T20:26:01+00:00
 
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬
সারাদেশ
পাথরঘাটায় ট্রলারডুবি, ৫ ঘণ্টা পর শ্রমিকের মরদেহ উদ্ধার
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৮:২৪ পিএম  আপডেট: ১৫.০৭.২০২৬ ৮:২৬ পিএম
জাহাঙ্গীর হাওলাদার। ছবি : সংগৃহীত
বরগুনার পাথরঘাটা উপজেলায় বন বিভাগের গাছের চারা রোপণ কাজে যাওয়ার পথে ট্রলারডুবির ঘটনায় জাহাঙ্গীর হাওলাদার (৪৫) নামে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) নিখোঁজ হওয়ার প্রায় ৫ ঘণ্টা পর বিকেল চারটার দিকে বলেশ্বর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

এর আগে, একইদিন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পদ্মা স্লুইস সংলগ্ন বলেশ্বর নদীর মাঝের খাল এলাকায় ট্রলার ডুবিতে নিখোঁজ হন তিনি। 

নিহত জাহাঙ্গীর সদর ইউনিয়নের পশ্চিম বাদুরতলা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বন বিভাগের চারা রোপণ কর্মসূচিতে অংশ নিতে ৮ জন শ্রমিক একটি ইঞ্জিনচালিত ট্রলারে করে পদ্মা স্লুইস এলাকা থেকে রওনা দেন। মাঝের খাল এলাকায় পৌঁছানোর পর, হঠাৎ বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়ে নদীতে প্রবল ঢেউ ওঠে। এতে মুহূর্তের মধ্যেই ট্রলারটি উল্টে যায় এবং সবাই নদীতে পড়ে যান।


প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর শ্রমিকরা নদীতে থাকা গোপজালের খুঁটি ধরে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। একপর্যায়ে জাহাঙ্গীরকে দেখা গেলেও, প্রবল ঢেউয়ের মধ্যে তিনি নিখোঁজ হয়ে যান। পরে পাশ দিয়ে যাওয়া একটি ট্রলার অন্য শ্রমিকদের উদ্ধার করে নিরাপদে নিয়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ৮ থেকে ১০টি ট্রলার নিয়ে নিখোঁজ জাহাঙ্গীরকে উদ্ধারে তল্লাশি শুরু করেন। খবর পেয়ে বন বিভাগ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। 

অবশেষে, বিকেল ৪টার দিকে নদীর পানি কমে মাঝের খাল এলাকার একটি চর জেগে উঠলে, স্থানীয়রা গোপজালে পেঁচানো অবস্থায় জাহাঙ্গীরের মরদেহ দেখতে পান। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পাথরঘাটা বন কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাংলাদেশ কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত জাহাঙ্গীর সদর ইউনিয়নের চরলাঠিমারা ইউনিটের সঙ্গে নিয়মিত বন বিভাগের কাজে যুক্ত ছিলেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তার পরিবারের সদস্যদের সহায়তা করা হবে।

সময়ের আলো/মহু



  বিষয়:   পাথরঘাটায  ট্রলারডুবি  শ্রমিক  মরদেহ  উদ্ধার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: