চট্টগ্রামে শিক্ষার্থীদের মিছিল এড়াতে গিয়ে বাস-সিএনজি সংঘর্ষ, আহত ৩

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে চট্টগ্রামে ফের বিক্ষোভ মিছিল করেছে এইচএসসি পরীক্ষার্থীরা।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার

2026-07-15T23:24:35+00:00
2026-07-15T23:27:27+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে শিক্ষার্থীদের মিছিল এড়াতে গিয়ে বাস-সিএনজি সংঘর্ষ, আহত ৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১১:২৪ পিএম  আপডেট: ১৫.০৭.২০২৬ ১১:২৭ পিএম
বাস-সিএনজি সংঘর্ষে ৩ জন আহত হন। ছবি : সময়ের আলো
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে চট্টগ্রামে ফের বিক্ষোভ মিছিল করেছে এইচএসসি পরীক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে নগরীর ২ নম্বর গেট এলাকায় জড়ো হয়ে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এসময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজট এড়াতে গিয়ে বাস-সিএনজি সংঘর্ষে গুরুতর আহত হয় ৩ জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিক্ষোভে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক-শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘ভুয়া ভুয়া’সহ নানা স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, ‘বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত অমানবিক। দুর্গত এলাকার শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হয়েছে।’

আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা বলেন, ‘আন্দোলনের সূচনা হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও নগরীর দুই নম্বর গেট থেকে। আন্দোলনের শেষ হবে এখানেই। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।’


এর আগে, মঙ্গলবার বেলা ১১টা থেকে নগরীর মুরাদপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পরীক্ষার্থী ও বিভিন্ন কলেজ শিক্ষার্থীরা। তারা বন্যাকবলিত এলাকায় অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা স্থগিত ও পুনঃনির্ধারণের দাবিতে স্লোগান দেন। পরে বিকেল ৩টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে ফেলেন। এ সময় ফটকের সামনে থাকা কয়েকটি ব্যারিকেড ও স্থাপনায় ভাঙচুর করা হয়। এতে শিক্ষা বোর্ড এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিকেলের দিকে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেলে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। তবে, বুধবার দুপুর থেকে আবার বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। 

এদিকে, চট্টগ্রামে শিক্ষার্থীদের মিছিল চলাকালে বিকাল ৪টায় তীব্র যানজটের সময় বাস-সিএনজি টেক্সির সংঘর্ষ হয়েছে। এতে বাসের ধাক্কায় সিএনজি টেক্সির চালক ও ২ যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেছে সিএনজি ট্যাক্সি। ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিলের সময় নগরীর চার নম্বর সড়কের একটি বাস অন্য সড়কে চলতে গিয়ে সিএনজি টেক্সিকে প্রচণ্ড বেগে ধাক্কা দেয়। 

সময়ের আলো/মহু



  বিষয়:   চট্টগ্রাম  শিক্ষামন্ত্রী  পদত্যাগ  মিছিল  বাস  সিএনজি  সংঘর্ষ  আহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: