পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে কোরিয়া রিসোর্স সার্কুলেশন এজেন্সির চেয়ারম্যান মি. লি মিয়ুং হোয়ানের নেতৃত্বে ১৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের কোরিয়ান প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। বুধবার (১৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশে রিসোর্স সার্কুলেশন, ইপিআর সিস্টেমের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সহায়তা, বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির আধুনিকায়ন, পুনঃচক্রায়ন অবকাঠামো উন্নয়ন এবং সংশ্লিষ্ট খাতে সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় এজেন্সির চেয়ারম্যান লি মিয়ুং হোয়ান বর্জ্য ব্যবস্থাপনা ও সার্কুলার ইকোনমি বাস্তবায়নে দক্ষিণ কোরিয়ার সফল অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা বাংলাদেশের পরিবেশ উন্নয়নে কাজে লাগানোর বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।
পরিবেশমন্ত্রী আগ্রহ নিয়ে তাদের কথা শুনেন এবং ভবিষ্যতে এই বিষয়ে একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করেন।
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম উপস্থিত ছিলেন।
সময়ের আলো/মহু