মারামারি আর ফাউলে আর্জেন্টিনা-ইংল্যান্ডের গোলশূন্য প্রথমার্ধ

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের চলতি আসরের ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। তবে দ্বিতীয় সেমিফাইনালের প্রথম ৩৮ মিনিটে খেলার চেয়ে

2026-07-16T01:57:35+00:00
2026-07-16T01:59:23+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
মারামারি আর ফাউলে আর্জেন্টিনা-ইংল্যান্ডের গোলশূন্য প্রথমার্ধ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১:৫৭ এএম  আপডেট: ১৬.০৭.২০২৬ ১:৫৯ এএম
মারামারি আর ফাউলে আর্জেন্টিনা-ইংল্যান্ডের গোলশূন্য প্রথমার্ধ। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের চলতি আসরের ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। তবে দ্বিতীয় সেমিফাইনালের প্রথম ৩৮ মিনিটে খেলার চেয়ে মারামারিই বেশি হয়েছে। প্রথমার্ধে সব মিলিয়ে ফাউল হয়েছে ১৯টি। ১২টি করেছে আর্জেন্টিনা এবং ৭টি ইংল্যান্ড।

এখন পর্যন্ত কৌশলগত দিক থেকে খুব বেশি কিছু দেখা যায়নি। ম্যাচটা বরং লড়াই-সংগ্রামেই সীমাবদ্ধ আছে। ইংল্যান্ড কয়েকবার জায়গা বের করেছে, যদিও বলার মতো কিছু করতে পারেনি তারা। অন্য দিকে আর্জেন্টিনাও এখন পর্যন্ত তেমন কোনো হুমকি তৈরি করতে পারেনি ইংলিশ বক্সে।


আর্জেন্টিনার একাদশ : এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, জুলিয়ানো সিমিওনে, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

ইংল্যান্ডের একাদশ : জর্ডান পিকফোর্ড, রিস জেমস, জন স্টোনস, মার্ক গেহি, জেড স্পেনস, ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, মরগান রজার্স, জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন ও হ্যারি কেইন।

সময়ের আলো/জেডআই







  বিষয়:   বিশ্বকাপ  আর্জেন্টিনা  ইংল্যান্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: