আর্জেন্টিনা-স্পেন ফাইনাল কবে, কখন?

ক্রীড়া ডেস্ক

খেলা

তিন দেশে ছয় সপ্তাহের ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার পথে। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে নাটকীয় প্রত্যাবর্তনে ফাইনালের দ্বিতীয় দল চূড়ান্ত হয়েছে।

2026-07-16T07:16:24+00:00
2026-07-16T07:16:24+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
খেলা
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল কবে, কখন?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৭:১৬ এএম 
লিওনেল মেসি ও লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত
তিন দেশে ছয় সপ্তাহের ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার পথে। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে নাটকীয় প্রত্যাবর্তনে ফাইনালের দ্বিতীয় দল চূড়ান্ত হয়েছে। ইংল্যান্ডকে সেমিফাইনালে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা।

আগের দিন ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে উঠেছিল স্পেন। তাদের প্রতিপক্ষ কে হচ্ছে, সেটা জানার অপেক্ষায় ছিল তারা। এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজ গোল করে সেই অপেক্ষার অবসান ঘটালেন।


আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউ ইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে শিরোপার লড়াই। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুটি শিরোপা জয়ের জন্য নামবে আর্জেন্টিনা। আর ২০১০ সালের পর প্রথম ও নিজেদের দ্বিতীয় ট্রফি জয়ের মিশন স্পেনের। 

আগের দিন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে সেমিফাইনালের দুই পরাজিত দল ইংল্যান্ড ও ফ্রান্স।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   আর্জেন্টিনা-স্পেন 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: